দেশে মাত্র ২২৫ টাকায় মিলবে করোনা ভ্যাকসিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা তাপে উতপ্ত গোটা বিশ্ব। সবার একটিই পার্থনা কবে আসবে ভ্যাকসিন। গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশ ২৪ ঘণ্টা বিজ্ঞানীরা লেগে রয়েছেন এই কাজে। এখন পর্যন্ত যে ভ্যাকসিন গুলি আলোচনার মধ্যে রয়েছে তাঁদের মধ্যে অক্সফোর্ড।

আরও পরুনঃসব রেকর্ড ভেঙে দেশে দুর্বার গতি করোনার, আক্রান্তের সংখ্যা ২০ লাখ পেরলো।

আর এবার সেই ভ্যাকসিন বাজার জাত করতে বিল অ্য়ান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে হাত মেলাল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া(এসআইআই)।নয়া চুক্তি অনুযায়ী, ১০০ মিলিয়ন ডোজের ভ্য়াকসিন তৈরি করে বাজারজাত করার দায়িত্ব বর্তেছে এসআইআই-এর উপর। যার দাম হবে ৩ ডলার, ভারতীয় মুদ্রায় মিলবে প্রায় ২২৫ টাকায়। 

ভারত ও কম-মাঝারি আয়ের যেসব দেশ রয়েছে, সেখানে ভ্য়াকসিন পৌঁছে দেবে তারা। এই আর্থিক সাহায্য়ের ফলে পুণের ওই ভ্য়াকসিন প্রস্তুতকারক সংস্থা বেশি সংখ্য়ক ভ্য়াকসিন বানিয়ে তা বিতরণ করতে সক্ষম হবে।

প্রসঙ্গত এদিকে,ভারতে মানবদেহে অক্সফোর্ডের করোনা টীকার ট্রায়াল করতে অনুমোদন দেওয়া হয়েছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়ালে ১৬০০ জনের শরীরে ভ্য়াকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে বলে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন সরকারের এক শীর্ষ কর্তা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত