সব রেকর্ড ভেঙে দেশে দুর্বার গতি করোনার, আক্রান্তের সংখ্যা ২০ লাখ পেরলো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোন ভাবেই কমানো যাচ্ছেনা দেশের করোনা ঝড়। আর তাই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড পরিমাণ আক্রন্ত হয়েছে।আক্রান্তের সংখ্যা ৬২ হাজারেও বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৭ হাজার ৭৮ জন।

আরও পড়ুনঃ রাজ্যে বহাল তবিয়তে বাড়ছে করোনা, সঙ্গে মৃত্যুও।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখ ৭৮ হাজার ১০৫ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৬,০৭,৩৮৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২,৪৯৮ জন। ভারতে করোনা হয়ে সুস্থতার হার ৬৭.৯৮%। মৃত্যুর হার ২.০৫%। দেশে সব চেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের, এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪লাখ ৬৪ হাজার ২৬৫ জন। মৃত্যু ১৬ হাজার ৮৭৬ জন।

সুস্থ হয়েছেন ৩লাখ ৫হাজার ৫২১ জন। অ্যাকটিভ কেস ১লাখ ৪৬হাজার ২৬৮। এর পরের রাজ্য অন্ধ্রপ্রদেশে। এই রাজ্যে আক্রান্তের দিক থেকে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ।এখনও পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯০ হাজার। সুস্থ হয়েছেন ১ লক্ষএর উপর। মৃত্যের সংখ্যা প্রায় ২ হাজার।তৃতীয় তামিলনাড়ু সেখানে একটিভে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার জনের উপর। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ২ লক্ষের  উপর মানুষকে। মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার জনের। দিল্লির অবস্থাও খুব খারাপ সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার।

সুস্থ হয়েছেন ১ ৩০ হাজার জনের উপর। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০০০ জনের উপর। ফলে দেখা যাচ্ছে দিনদিন বেড়েই চলেছে করোনার। অপরদিকে আস্তে আস্তে খুলে যাচ্ছে সবকিছু। অপরদিকে ভ্যাকসিনের সেভাবে কোন খবর নেই। যদিও রাশিয়া ঘোষণা করেছে এই মাসেই তারা করোনা ভ্যাকসিন আনতে চলেছে। এখন সব কিছুই নির্ভর করছে এই ভ্যাকসিনের উপরেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত