বিধ্বস্ত গোটা দেশ, ফের বাড়ল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। একাধিক রাজ্যে লকডাউনে মিলছে সুফল। নিম্নমুখী সংক্রমণও। তবে সার্বিক ছবিটা স্বস্তি দিচ্ছে না কিছুতেই। কারণ দেশে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্ত সংখ্যা। একদিনে মারণ ভাইরাসে প্রাণ গেল চার হাজারেরও বেশি মানুষের।

আরও পড়ুনঃ কোভিশিল্ডের ৫০ লক্ষ ডোজ রফতানির আবেদন খারিজ করল কেন্দ্র সরকার।

তবে সামান্য কমল অ্যাকটিভ কেস।বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন।গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে। এদিন ফের মৃত্যুর সংখ্যা ৪ হাজারের গণ্ডি টপকালো। মঙ্গলবার যেখানে ৩ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছিল সেখানে বুধবার ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে।

কমেছে দৈনিক সুস্থতার হারও। মঙ্গলবার ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। অন্যদিকে বুধবার ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন সুস্থ হয়েছেন। পাশাপাশি ভ্যাকসিনও নিয়ে ফেলেছেন প্রায় ১৭ কোটিরও বেশি ভারতবাসী। নতুন করে সংক্রমণ ঘটায়, মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮।

করোনা মুক্ত হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৮২ হাজার ৬৪২। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৭-তে। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭ লাখ ০৪ হাজার ০৯৯ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন