কোভিশিল্ডের ৫০ লক্ষ ডোজ রফতানির আবেদন খারিজ করল কেন্দ্র সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিশিল্ডের ৫০ লক্ষ ডোজ রফতানির আবেদন খারিজ করল কেন্দ্র সরকার।
করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ জুড়ে বেহাল অবস্থা তৈরি হয়েছে। পর্যাপ্ত টিকার অভাবে টিকাকরণ কর্মসূচি বন্ধ করতে হয়েছে বিভিন্ন রাজ্যকে।

আরও পড়ুনঃ সংশোধনাগারের সংক্রমণ রুখতে বন্দিদের প্যারোলে মুক্তি দেওয়া হবে, সিদ্ধান্ত রাজ্যের।

এমন পরিস্থিতির কেন্দ্রের কাছে ইংল্যান্ডে ভ্যাকসিন রফতানির আবেদন জানিয়েছিল সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। যা খারিজ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রথমে ভারতীয়দের ভ্যাকসিনের জোগান দিতে হবে।

সূত্রের খবর অনুযায়ী, দেশে ১৮বছরের ঊর্ধ্বের প্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। টিকা প্রস্তুতকারী সংস্থার সিরামের কাছে ৫০ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন মজুত রয়েছে। কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয়েছে তা সংগ্রহ করে নেওয়ার জন্য। এবং বেসরকারি হাসপাতালও তা নিতে পারবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে দেশে টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিনের মোট ১৭ কোটি ২৬ লক্ষ ৩৩ হাজার ৭৬১ ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার ১৮ থেকে ৪৫ এর মধ্যের ৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জন ব্যক্তিকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হওয়ার পর থেকে দেশের মোট ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ২৫ লক্ষ ৫২ হাজার ৮৪৩ ডোজ দেওয়া সম্পুর্ন হয়েছে।

কেন্দ্রের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে ১৮ কোটি ৩ হাজার ১৬০ করোনা টিকার জোগান দেওয়া হয়েছে। যার মধ্যে ৯০ লক্ষ ৩১ হাজার ৬৯১ ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মজুত রয়েছে। এবং আগামী তিন দিনের মধ্যে আরও ৭ লক্ষ ২৯ হাজার ৬১০ ডোজ রাজ্য গুলিকে পাঠানো হবে বলেই জানিয়েছে কেন্দ্র সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন