নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষের গণ্ডি। কাজে এলো না কোন কিছুই, দেখতে দেখতে দেশে করোনা মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষের গণ্ডি। আমেরিকা এবং ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই মহামারীর কবলে পড়ে লক্ষাধিক মানুষের মৃত্যু হল ভারতে।
আরও পড়ুনঃ রাজ্যে ফের বাড়ছে সংক্রমণ। মাস্ক পরুন, দেখুন আজকের বুলেটিন।


‘আনলক-৫’-এ মাল্টিপ্লেক্স, বিনোদন পার্ক-সহ বেশ কিছু ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে। আসন্ন উৎসবে ভিড়ও বাড়বে রাস্তাঘাটে। ফলে সংক্রমণ বৃদ্ধি যে হবে সেকথা বলার অপেক্ষা রেখেনা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৬,৮২১ জন মানুষ।একই সঙ্গে সুস্থ কোভিড রোগীর সংখ্যা ৫২.৭৩ লক্ষ, অপরদিকে সুস্থতার হার ৮৩.৫৩ শতাংশ।
মৃত্যুহার ১.৫৬ শতাংশ। গত কাল ১৪ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৮৪২ জন।
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষের গণ্ডি। অপরদিকে দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭৭ হাজার মানুষ। ফের আক্রান্তের তুলনায় খানিকটা কম সুস্থ রোগীর সংখ্যা। ফলে সামনে উৎসবের মরশুমে এই গতি যে আরও বাড়বে সেটা নিয়েই চিন্তিত বিশেষজ্ঞরা।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



