রাজ্যে ফের বাড়ছে সংক্রমণ। মাস্ক পরুন, দেখুন আজকের বুলেটিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ফের বাড়ছে সংক্রমণ। দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসের দাপট। সংক্রমনের গতি বেড়েই চলেছে প্রতিদিন। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমনের হাত থেকে বাঁচতে পারেনি বাংলাও। একদিকে নতুন সংক্রমন আর মৃত্যুমিছিলের মাঝেই প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। সাথে ভয় বাড়িয়ে প্রায় প্রতিদিন ৫০-৫৫ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।

আরও পড়ুনঃ করোনা ভ্যাকসিন নিয়ে সুখবর দিলেন এমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।

উৎসবের মরশুম শুরুতে তাণ্ডব অব্যাহত করোনার। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ৩১০ জন।

আজকের ৩ হাজার ৩১০ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৩ হাজার ৬৩৪ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৬ হাজার ৮৬৫ জন। যা গতকালের থেকে ৩১৩ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ১৭ জনের। মৃত ৫ হাজার ৭০ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৩ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৪৪ জন।

আজকের ২ হাজার ৯৪৪ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৩১ হাজার ৬৯৯ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৩ হাজার ২৮২ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ১৪ হাজার ৫৯৮ টি।

রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৩৬ হাজার ৮২৯ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৯৫ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.৮৯ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত