মহারাষ্ট্র সহ গোটা দেশে লাগামহীন করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৪০ হাজারের বেশি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহারাষ্ট্র সহ গোটা দেশে লাগামহীন করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৪০ হাজারের বেশি। কিছুদিন ধীরগতির ইনিংস চালানোর সময় মনে করা হচ্ছিল এবার বোধহয় বাগে আনা গেছে মারণ ভাইরাস করোনাকে। সারা দেশে ইতিমধ্যেই ব্যাপক হারে চলছে ভ্যাকসিন প্রদান। তবে চিকিৎসকমহল বাড়াবারই মানুষকে সতর্ক করেছে করোনার প্রভাব কমে এলেও যখন তখন আসতে পারে তাঁর সেকেন্ড ওয়েভ।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে দিদি খড়গপুরে মোদি, আজ দুই জেলায় হাইভোল্টেজ সভা।

বর্তমান পরিস্থিতি সেই আশঙ্কার বাস্তব হওয়ার দিকেই ইঙ্গিত করছে। মহারাষ্ট্র সহ গোটা দেশে ফের লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্রে ইতিমধ্যেই বেলাগাম করোনা সংক্রমণ। বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে লকডাউন ও নাইট কার্ফু। তবে অন্যান্য রাজ্যগুলিতেও ফের করোনা সংক্রমণ লাগামছাড়া হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ২৮ নভেম্বরের পর থেকে দেশে দৈনিক সংক্রমণের রেকর্ড বৃদ্ধি ঘটল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ৪০ হাজার ৯৫৩ জন। একদিনে সুস্থতার হার পজিটিভের তুলনায় অনেকটাই নিম্নমুখী। শুক্রবার করোনাজয়ীর সংখ্যা ২৩ হাজার ৬৫৩ জন।

সংক্রমণে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগী রয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ৩৯৪ জন। এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ৫৫ হাজার ২৮৪ জন। সুস্থ হয়েছেন মোট ১ কোটি ১১ লক্ষ ৭ হাজার ৩৩২ জন। মোট মৃত লক্ষ ৫৯ হাজার ৫৫৮ জন। করোনার গ্রাফ নিয়ে উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক। মধ্যপ্রদেশ, তামিলনাড়ুতেও বাড়ছে সংক্রমণ। এই দুই রাজ্যেই দৈনিক পজিটিভের হার হাজারের বেশি। ঝাড়খণ্ডেগত দু’মাসের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা এই প্রথম দু’অঙ্কে পৌঁছাল। করোনার হার বৃদ্ধি রোধে রাজ্যগুলোতে কোভিড বিধি বলবতে জোর দিয়েছে কেন্দ্র। মাস্ক পড়া, সামাজিক দূরত্ব মেনে তলার উপর গুরুত্ব আরোপ করতে বলা হয়েছে।

মহারাষ্ট্র সহ গোটা দেশে লাগামহীন করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৪০ হাজারের বেশি। মহারাষ্ট্র সরকার বেসরকারি সংস্থাগুলোকে (স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বাদে) ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের নির্দেশ দিয়েছে। মানুষ সতর্ক না হলে লকডাউন একমাত্র পথ মনে করছে চিকিৎসামহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন