নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনা নতুন প্রজাতি ওমিক্রন। চলতি বছরের মাঝামাঝি সময় করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে থাকলেও বছর শেষের সপ্তাহ যত এগিয়েছে ঠিক ততই যেন নতুন করে চিকিৎসকদের মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে এই নতুন স্ট্রেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন বছরের বিদেশ সফর বাতিল করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ চলল স্যানিটাইজেশন গাঙ্গুলি বাড়িতে, কেমন আছেন দাদা, কবে ফিরছেন ?


একই রকমভাবে সময়ের সাথে সাথে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বেড়েছে এই রাজ্যে। বর্তমানে একদিনে পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬ থেকে ১১ তে আসে দাঁড়িয়েছে। যারফলে চিকিৎসকদের সামনে যে রেখচিত্র উঠে এসেছে তাঁতে রীতিমতো আতঙ্ক তৈরি হয়ে বিশেষজ্ঞদের মধ্যে। এই পরিস্থিতিতে আগামী বছরের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিদেশ সফরের কথা থাকলেও করোনা কে মাথায় রেখে তা কার্যত বাতিল করা হয়েছে।
এই প্রসঙ্গে সাউথ ব্লক সূত্রের খবর, বিশ্ব জুড়ে যেভাবে করোনার নয়া স্ট্রেনের দাপট বাড়ছে সেদিকে নজর রেখেই আপাতত স্থগিত রাখা হচ্ছে প্রধানমন্ত্রীর বিদেশ সফর। তবে পরিস্থিতির উন্নতি হলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে আমিরশাহী যেতে পারেন নরেন্দ্র মোদী।
করোনা কাঁটার জের, আরব সফর বাতিল প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, করোনার প্রথম ও দ্বিতীয় ওয়েভের জেরে কার্যত ২ বছর বিদেশযাত্রা থেকে বিরত ছিলেন প্রধানমন্ত্রী। তারপর কয়েকবার বিদেশে গিয়েছেন মোদি। কিন্তু এই মুহূর্তে সকলের চিন্তা বাড়িয়েছে এই ওমিক্রন। বর্তমানে আমেরিকা, ব্রিটেনের পর ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন ফ্রান্স। যা ঘুম কেড়েছে গোটা বিশ্বের গবেষকদের। তাই আগে ভাগেই সুরক্ষা নিশ্চিত করতে মরিয়া দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।









