চলল স্যানিটাইজেশন গাঙ্গুলি বাড়িতে, কেমন আছেন দাদা, কবে ফিরছেন ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত সোমবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন দাদা। সেই কারনেই বাতিল করে দেন সেদিনের সমস্ত শ্যুটিং পর্ব। এরপরে সেদিন রাত্রিবেলাতেই দক্ষিন কলকাতার উডল্যান্দস হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই প্রথম জানা যায় তাঁর করোনা সঙ্ক্রমিত হওয়ার কথা। এরপরে ককটেল থেরাপির পাশাপাশি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় তাঁর নমুনা। কিন্তু কবে বাড়ি ফিরবেন সৌরভ ? সেই নিয়েই দেখা দিয়েছে জল্পনা।

আরও পড়ুনঃ I league: করোনার থাবা আই লিগে! বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্ট

বর্তমানে মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি পদ্ধতিতে চিকিৎসা চলছে মহারাজের। গত পরশু দিন রাতে হাসপাতালে ভরতি হওয়ার পর থেকেই তাঁর উপর এই অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করা শুরু করেছেন চিকিৎসকরা। উল্লেখ্য, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করনা সংক্রমণ সামনে আশার পর ও একইরকম ভাবে এই ককটেল থেরাপি দিয়ে করোনামুক্ত করে তোলা হয় তাঁকে।

যা এবার কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সৌরভ কে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিয়মিত ডক্সিসাইক্লিন ওষুধ প্রদান করা হচ্ছে বিসিসিআই প্রেসিডেণ্ট কে। পাশাপাশি জিংক ও ভিটামিন সি সমৃদ্ধ ওষুধ খাচ্ছেন তিনি, সেইসঙ্গে চলছে স্বাভাবিক খাওয়ার দাওয়ার। কিন্তু কবে বাড়ি ফিরছেন দাদা ? সেই উত্তরই খুঁজে বেড়াচ্ছেন সকলে।

তবে জানা গিয়েছে, জিনোম সিকোয়েন্সিংয়ের সৌরভের যে নমুনা পাঠানো হয়েছে আগামী বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকদের হাতে আসবে সেই রিপোর্ট। কিন্তু ততক্ষণ হাসপাতালেই থাকবেন দাদা। শোনা যাচ্ছে, সেখান থেকেই নাকি বিছানায় শুয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচের দিকে নজর রাখছেন তিনি। দ্বিতীয় টেস্টের সময়ে তাঁর দক্ষিণ আফ্রিকা যাওয়ার সম্ভবনা থাকলেও করোনা কাঁটায় তা আর সম্ভব হয়নি।

চলল স্যানিটাইজেশন গাঙ্গুলি বাড়িতে, কবে ফিরছেন মহারাজ ?

COVID-19 | Sourav Ganguly is hemodynamically stable, says hospital - The Hindu
চলল স্যানিটাইজেশন গাঙ্গুলি বাড়িতে, কেমন আছেন দাদা, কবে ফিরছেন ?

এরই মধ্যে পুরসভার তরফ থেকে স্যানিটাইজেশন প্রক্রিয়া চালানো হয় তাঁর বেহালার বাড়িতে। উল্লেখ্য, এই পরিস্থিতিতে হাসপাতালের পরিবর্তে বাড়িতেই নিজের চিকিৎসা চালানোর জন্য আবেদন করতে দেখা গিয়েছিল তাঁকে কিন্তু কবে বাড়ি ফিরবেন প্রিন্স অফ ক্যালকাটা এখন সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত