I league: করোনার থাবা আই লিগে! বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের করোনার থাবা খেলার মাঠে। বিদেশের ফুটবল লিগে ইতিমধ্যেই করোনা দাপট দেখিয়েছে। এ বার এদেশের ফুটবল মাঠেও করোনা লাল চোখ দেখাচ্ছে। সোমবার শুরু হয়েছে চলতি বছরের আই লিগ। আর টুর্নামেন্টের বল গড়াতেই আশঙ্কা তৈরি হয়েছে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে। কারণ সূত্রের খবর এই মুহূর্তে বেশ কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ বিধ্বস্ত দক্ষিন আফ্রিকা, নয়া রেকর্ড মহম্মদ সামির

কলকাতার যে হোটেলগুলিতে বায়ো বাবলে ছিলেন কোচ, ফুটবলাররা সেখানেই নিজেদের রুমে তাঁরা হোম আইসোলেশনে থাকবেন। আর এই কারণেই আপাতত বন্ধ রাখতে হচ্ছে কর্তাদের। তবে কতদিন এই খেলা বন্ধ থাকবে সেই নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

আজ, বিকেলে লিগ কমিটি বৈঠকে বসবে। সেখানেই ঠিক হবে, কত দিন বন্ধ থাকবে লিগ কিংবা পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে। সাময়িক স্থগিত রেখে পরে আবার টুর্নামেন্ট শুরু করা হবে, এমন চিন্তাভাবনাও করছেন কর্তারা।

করোনার থাবা আই লিগে! বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্ট

কিন্তু পরে যদি ফের থাবা বসায় করোনা, তখন কী হবে! নাকি এ বারের মতো টুর্নামেন্ট একেবারেই বাতিল করে দেওয়া হবে? ঘটনার গতিপ্রকৃতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে এবারের টুর্নামেন্ট বাতিল করে দেওয়ার সম্ভাবনাই বেশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন