করোনা নিয়ন্ত্রণ ফার্স্ট প্রায়োরিটি! আজই নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা নিয়ন্ত্রণ ফার্স্ট প্রায়োরিটি! আজই শপথ নিয়ে তৃতীয় বারের জন্য নবান্নে যাবেন তিনি, সেখানে পুলিশের তরফে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। তার পরেই কোভিড মোকাবিলায় বৈঠক করবেন তিনি। জিতে গেছেন ২১ এর নির্বাচন। সকল প্রতিপক্ষকে হারিয়ে ২০০এর বেশি আসনে লিড  দিয়েছে মমতা বন্দোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার। অন্য দিকে বিরোধী দল হিসেবে ১০০ এর কম আসন নিয়ে উঠে এসেছে বিজেপি। সেই অর্থে একবার ফের বাংলায় সরকার গড়ছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ তৃতীয় বারের জন্য নবান্নে যাবেন তিনি, রাজভবনে শপথ নিলেন মমতা।

জয়ী হয়েই বলেছিলেন, এই মুহুর্তে বড়ো বিজয় উল্লাস নয়, প্রথম কাজ কোভিড মোকাবিলা। সেই মতো আজ রাজভবনে শপথ গ্রহণ করবেন সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে। হলো ও তাই, মোট ৫০ জন আমন্ত্রিতদের নিয়ে আজ রাজ ভবনে অনাড়ম্বর ভাবে শপথ নিলেন তিনি।  শপথ নেওয়ার কারণেই সকাল ১০.২৮ নাগাদ রাজ ভবনে যান তিনি, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর।  পৌঁছেছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম।  কিছুক্ষণ পরেই উপস্থিত হন রাজ্যপাল। ১০.৫০ নাগাদ তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল।

শপথ নিয়ে বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন দলনেত্রী, তার পাশাপাশি সরব হয়েছেন রাজনৈতিক হিংসা নিয়ে। সব রাজনৈতিক দলের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন আজ থেকে তিনি নিজেই আইনশৃঙ্খলার দিকে নজর রাখবেন, পিছুপা হবেননা কড়া পদক্ষেপ নিতে। শপথ বাক্য পাঠ করে সই করে সকলে যোগ দিয়েছেন রাজ ভবনের চা চক্রে।
করোনা নিয়ন্ত্রণ ফার্স্ট প্রায়োরিটি! আর তাতেই নজর মমতার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই  নবান্নে যাবেন তিনি, সেখানে পুলিশের তরফে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। সূত্রের খবর তার পরেই করোনা মোকাবিলায় বৈঠোক করবেন তিনি। ইতিমধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার নগরপালের সঙ্গে বৈঠক করেছেন মমতা, রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতি রুখতে আজ আরো কিছু সিদ্ধান্ত নেবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন