নজরবন্দি ব্যুরোঃ বুধবার ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২,৮২,৯৭০ জন। গতকালের তুলনায় আক্রান্তের হার বেড়েছে ১৮ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা ৩,৭৯,০১,২৪১। গত ১৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৭,২০২ জন।
আরও পড়ুনঃ Coronavirus: অবশেষে স্বস্তি করোনায়, রাজ্যে দৈনিক সংক্রমণের হার নামল ২০ শতাংশের নীচে।


বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশে এই মুহুর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮,৯৬১ জন। গতকালের তুলনায় যা ০.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ১ সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লক্ষ। তবে দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে ঝুঁকি অনেকটাই কম। যদিও সংক্রমণ রুখতে একাধিক রাজ্য এবং শহরগুলিতে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশের মধ্যে আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে কর্ণাটক। আক্রান্তের সংখ্যা ৪১,৪৫৭। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯,২০৭ জন। কেরলে একদিনে আক্রান্ত ২৮,৪৮১। তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত ২৩,৮৮৮। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৪৩০ জন।
ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন

১১ মার্চের পর দেশে কোভিড সাধারণ রোগে পরিণত হবে। এমনটাই জানালেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এর বিশেষজ্ঞ সমীরণ পাণ্ডা। ১১ ডিসেম্বর থেকে তিন মাস ধরে করোনা অতিমারিতে পরিণত হওয়ার তিন মাস পর অর্থাৎ মার্চ মাসেই এই রোগ সাধারণ রোগে পরিণত হতে চলেছে। করোনার নতুন রূপ দেখা না দিলে ওমিক্রন ডেলটাকে প্রতিস্থাপিত করবে।









