Coronavirus: অবশেষে স্বস্তি করোনায়, রাজ্যে দৈনিক সংক্রমণের হার নামল ২০ শতাংশের নীচে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে স্বস্তি, গত কয়েকদিনেই ট্রেন্ড বদলে এক ধাক্কায় করোনার গ্রাফ নিম্নমুখী বাংলায়। গতকালের থেকে কমল মৃত্যুর সংখ্যাও। গত তিনদিন ধরে বাংলায় দৈনিক কোভিড মৃত্যুর গ্রাফ ছিল ঊর্ধ্বগামী। আজকের কোভিড বুলেটিন অনুযায়ী অবশেষে কমল দৈনিক সংক্রমণ ও কোভিড মৃত্যু হার। তবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এদিন ফের ১০,০০০ পার করেছে দৈনিক সংক্রমণ।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্ট, হাই কোর্টের প্রধান বিচারপতি সহ মুখ্যমন্ত্রীকে চিঠি, কল্যাণের কুকীর্তি ফাঁস ১৫৭ আইনজীবীর!

আজ রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের। এখন পর্যন্ত কোভিডের ৩ টি ঢেউ মিলিয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ১৫৫ জন। রাজ্যের মৃত্যু গড় এখন ১.৫ শতাংশ। পশ্চিমবঙ্গ জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস কমেছে ২ হাজার ৯১২ টি। এই মুহুর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৭১১।

এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ১৩ হাজার ৩০৮। এদিন টেস্ট হয়েছে ৫৩ হাজার ৮২৪ টি। সব থেকে বেশি সংক্রামিত জেলা হিসেবে গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০৫ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।

চতুর্থ স্থানে রয়েছে হুগলী জেলার নাম। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। পঞ্চম স্থানে রয়েছে জেলা হাওড়া। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর বঙ্গেও। আজ দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। মৃত্যু হয়েছে ১ জনের। উত্তর দিনাজপুর জেলাতে আক্রান্ত হয়েছে ৪৪৫ জন, মৃত্যু হয়েছে ১ জনের।

অবশেষে স্বস্তি করোনায়, রাজ্যে দৈনিক সংক্রমণের হার নামল ২০ শতাংশের নীচে।

অবশেষে স্বস্তি করোনায়, রাজ্যে দৈনিক সংক্রমণের হার নামল ২০ শতাংশের নীচে।
অবশেষে স্বস্তি করোনায়, রাজ্যে দৈনিক সংক্রমণের হার নামল ২০ শতাংশের নীচে।

মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ছিল ১৯.৩৮ শতাংশ। যা সোমবারের তুলনায় প্রায় ৭ শতাংশ কম।  সব মিলিয়ে গত ৭ দিনে বাংলার পজিটিভিটি রেট কমেছে ১৪ শতাংশের বেশি। এই খবরে স্বস্তি দেখছে রাজ্য সরকার, সাথে রাজ্যবাসীও। দেখুন বাংলার সার্বিক করোনা বুলেটিন, জেলা ভিত্তিক পরিসংখ্যান।

22b383596d71436990a3a6307e36c452 0002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত