নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে আজ আক্রান্ত ৭১৭, মৃত্যু হল ৯ জনের। বাংলায় দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে থাকলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তাই সে কথা মাথায় রেখেই আগামী ১৫ই অগাস্ট পর্যন্ত নতুন গাইডলাইন বেঁধে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সাথে নাইট কার্ফু। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ সবকিছু। জনগন নির্দেশিকা না মানলে চলছে ধরপাকড় সাথে জরিমানা। তবে আপাতত নিয়ন্ত্রনে করোনা ভাইরাস।
আরও পড়ুনঃ পাশ করেও মেলেনি চাকরি, আন্দোলনের ফল গ্রেফতারি! হবু শিক্ষকদের জামিন দিল আদালত।


গত ২৪ ঘন্টার তথ্য অনুযায়ী সব থেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এরপর রয়েছে কলকাতা, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৭১ জন, মৃত্যু হয়নি কারও। তারপরেই রয়েছে দার্জিলিং। পাহাড়ি জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৫৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের। ঠিক এরপরেই রয়েছে জলপাইগুড়ি। এই জেলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫২ জন, মৃত্যু হয়নি কারও।
রাজ্যে আজ আক্রান্ত ৭১৭। আজকের আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩২ হাজার ৩৭৯ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭৮৭ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে সামান্য বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৫ লক্ষ ৩ হাজার ৫৩৫ জন।
রাজ্যে আজ আক্রান্ত ৭১৭, করোনায় মৃত্যু নেই কলকাতা সহ ১৬ টি জেলায়।
রাজ্যে আজ করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের, যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০২। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৪৭ হাজার ৭৭৩। ৬ই অগাস্ট রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৯৯ হাজার ৯৬১ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.১২ শতাংশ। এখানে ক্লিক করে দেখুন সার্বিক পরিসংখ্যান।









