পাশ করেও মেলেনি চাকরি, আন্দোলনের ফল গ্রেফতারি! হবু শিক্ষকদের জামিন দিল আদালত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাশ করেও মেলেনি চাকরি, আন্দোলনের ফল গ্রেফতারি! হবু শিক্ষকদের জামিন দিল আদালত। মহামান্য আদালতের অনুমতি নিয়ে সল্টলেকের সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের পাশে ১৮৮ দিন ব্যাপী চলা নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের ধরনা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেয় পুলিশ। শুধু তাই নয় আন্দোলনকারীদের সঙ্গে থাকা ব্যাগ পত্র, পোশাক-আশাক সমস্ত কিছু প্রবল বর্ষার মধ্যে ছুঁড়ে ফেলে দেয় ফুটপাতে।

আরও পড়ুনঃ তৃণমূল মুখপত্রে লিখে ভুল করেছেন, ক্ষমা চাইলেন ‘অনুতপ্ত’ অনিল কন্যা!

ফলে প্রবল বর্ষণে সবকিছু ভিজে যাওয়া আন্দোলনকারীরা নিরুপায় হয়ে ভিজে জামা কাপড়ে ফুটপাতে রাত কাটাতে বাধ্য হয়। বহু আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ে। পুলিশ প্রশাসন ১৮৮ দিন ধরে চলা আন্দোলনকে কোনভাবে দমাতে না পেরে প্রবল বর্ষণের মধ্যে মঞ্চ ভেঙে যে অমানবিকতার পরিচয় দিয়েছে তা দেখে বুদ্ধিজীবী, শিক্ষক মহল, রাজ্যবাসী হতবাক। সবথেকে আশ্চর্যের বিষয় হলো ব্রিটিশ কায়দায় পৈশাচিকভাবে প্রবল বর্ষণের মধ্যে পুলিশ-প্রশাসন মঞ্চ গুড়িয়ে দিলেও আন্দোলনকারী নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের একজনকেও গ্রেফতার করে থানায় নিয়ে যায় নি।

পাশ করেও মেলেনি চাকরি, আন্দোলনের ফল গ্রেফতারি! হবু শিক্ষকদের জামিন দিল আদালত।

পরের দিন আন্দোলনকারীরা পুনরায় তাদের ধর্না মঞ্চের স্থানে ফিরে যাওয়ার চেষ্টা করলে চারিদিক পুলিশ প্রশাসন দিয়ে আগে থেকেই ঘিরে রাখা এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এরই প্রতিবাদে আন্দোলনকারীরা পুনরায় মহামান্য আদালতের শরণাপন্ন হতে বাধ্য হয়। অপরদিকে তারা কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তাদের বিরুদ্ধে নির্মম পুলিশি অত্যাচারের কথা তুলে ধরে। কিন্তু পরের দিন আদালত অ্যারেস্ট হওয়া আন্দোলনকারীদের জামিন মঞ্জুর করেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশি দমন-পীড়ন দিয়ে তাদের এই ন্যায্য অধিকারের আন্দোলনকে থামানো সম্ভব নয়। পাশ করেও মেলেনি চাকরি, তাই যতই বাঁধা আসুক আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। আন্দোলনকারী নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীরা আরো বলেন যে যতদিন পর্যন্ত না তাদের এই দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত