ফের কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমন, রাজ্য জুড়ে করোনা আক্রান্ত ৭৪৩ জন। #COVID19

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল তা আবার ধীর গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। সে কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তবে বাদ সেধেছে শিশুদের ভাইরাল ফিভার। এখন পর্যন্ত রাজ্যজুড়ে ৩ টি শিশু মারা গিয়েছে প্রবল জ্বরের কারনে। যদিও সবাই করোনা নেগেটিভ।

আরও পড়ুনঃ বিভিন্ন খাতে বাজেট কাঁটছাট করছে সরকার, শুভেন্দুর কটাক্ষ ‘দুয়ারে গর্ত’ রাজ্যের

এদিকে রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আজ রাজ্য জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ৭৪৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন, ৭৫৩ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৮ হাজার ৫০ জন। যা গতকালের থেকে ২৪ জন কমেছে। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.২৯%

তবে ফের কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমন -এর গতি। আজ মহানগরে আক্রান্ত হয়েছেন ১৩০ জন। মৃত্যু হয়েছে ২ জনের। পাশাপাশি উত্তর ২৪ পরগণা জেলাতে আজ আক্রান্ত হয়েছে ১৪২ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যের আর কোন জেলাতে শতাধিক সংক্রমন না হলেও, সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী। এদিন হুগলীতে আক্রান্ত হয়েছেন ৫৫, মৃত্যু হয়েছে এক জনের।

এদিন রাজ্য জুড়ে করোনা টেস্ট হয়েছে, ৪০ হাজার ৫৩ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৭৫ লক্ষ ৮১ হাজার ৫৫৩। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান

ফের কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমন, রাজ্য জুড়ে করোনা আক্রান্ত ৭৪৩ জন।

ফের কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমন b2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত