বিভিন্ন খাতে বাজেট কাঁটছাট করছে সরকার, শুভেন্দুর কটাক্ষ ‘দুয়ারে গর্ত’ রাজ্যের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিভিন্ন খাতে বাজেট কাঁটছাট করছে সরকার, মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন আগের মতো অঢেল টাকা খরচ করা যাবেনা। মেপে টাকা খরচের বার্তা দিয়েছেন সব দফতরকেই। কাঁটছাট করা হয়েছে পূর্ত দফতরের বাজেটেও।

আরও পড়ুনঃ হোম গ্রাউন্ডে প্রচার মমতার, মন শান্ত করতে বুধ বিকেলে গেলেন ভবানীপুর গুরুদ্বারে

সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাস্তা সারাই, দেখাভাল ছাড়া খুব গুরুত্বপুর্ণ না হলে টাকা খরচ করা যাবেনা, একাধিক জোনে রাস্তা তৈরি বা সারাইয়ের বাজেট বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট অঙ্কের মধ্যেই।  এবার তাকেই মুদ্দা বানিয়ে নাম না করে মমতা ব্যানার্জী এবং রাজ্য সরকারের কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ট্যুইটে নন্দীগ্রামের বিধায়ক লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার দেউলিয়া হয়ে গিয়েছে, এখন তার প্রভাব পড়ছে পূর্ত দফতরে। ৬০ শতাংশ বাজেট কাঁটছাটের পরেও আধিকারিকদের বলা হচ্ছে মেপে খরচের জন্য। উন্নয়ন তো পিছিয়ে পড়েছে…তার পরেই রাজ্য সরকারের সফল প্রকল্প ‘দুয়ারে সরকার’ এর প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের পরবর্তী প্রকল্প দুয়ারে গর্ত।

বিভিন্ন খাতে বাজেট কাঁটছাট করছে সরকার, মমতা চাইছেন মেপে খরচ করুন আধিকারিকরা। 

Capture33 1

ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য সরকারের প্রায় রোজের নতুন নতুন প্রকল্প তৈরি এবং সেসব খাতে টাকা বরাদ্দ করার ঘটনাকেই মূলত কটাক্ষ করেছেন শুভেন্দু। গত ১১ বছরের শাসন কালে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, মমতার সাফল্যের সঙ্গে সমান্তরালে বয়ে গেছে তাঁর জামানার প্রকল্প গুলির সাফল্য।

Suvendu Adhikari tw2

এর আগেও প্রকল্প এবং সেসবের সাফল্যের সমালোচনা হয়েছে বিভিন্ন মহল থেকে। তবে একথাও সব মহলই স্বীকার করে মমতা জামানার প্রকল্পের সাফল্য চূড়ান্ত। ২১ এর ভোটের আগে তৃণমূল সরকার শুরু করেছিল দুয়ারে সরকার প্রকল্প, ব্যাপক সাফল্য আসার পর তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই মমতা শুরু করছেন ‘দুয়ারে রেশন’, আজ থেজেই শুরু হয়েছে তার ট্র্যায়াল। আর এই প্রকল্পকেই কটাক্ষ করে শুভেন্দু লিখেছেন সরকারের পরবর্তী প্রকল্প, দুয়ারে গর্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত