নজরবন্দি ব্যুরো: সর্বদাই বিতর্কের শিরোনামে থাকেন বাংলাদেশের জনকপ্রিয় নায়িকা পরীমনি! কর্ম থেকে ব্যক্তিগত জীবন, বিতর্ক যেন তাঁর পিছু ছারেই না। ফের আরও একবার বিতর্কের শিরোনামে অভিনেত্রী পরী! আগেও একাধিকবার দাম্পত্য কলহ নিয়ে চর্চায় ছিলেন তিনি। যদিও সেই সমস্যা মিটলেও আবারও রাজ-পরীমনির সম্পর্কে ফাটল ধরল কি? নায়িকার পোস্ট ঘিরে রীতিমত শোরগোল ছড়াল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Gold Price: রেকর্ড ভাঙল সোনার দর, ৬১ হাজারের গণ্ডি পেরোল হলুদ ধাতু, ঊর্ধ্বমুখী রুপোও

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেন বাংলাদেশি নায়িকা পরী। ওই ছবিতে দেখা যাচ্ছে শাড়ি পরে একটি পুকুরের সামনে বাঁধানো সিঁড়িতে বসে আছেন নায়িকা। সামনে সবুজ বন, সাড়ি সাড়ি গাছ। আর সেই ছবির ক্যাপশনে পরী লেখেন, “সাধারণত আমি মানুষকে নিজের ভুল শুধরে নেওয়ার, সুযোগ দিই। কিন্তু যখন আমি কোনও কিছু থেকে একবার ফিরে আসি, এরপর আর ফিরেও তাকাই না।”

আর এরপরেই নায়িকার পোস্ট ঘিরেই শুরু হয় জল্পনা! নেটিজেনদের মধ্যে অনেকেই মনে করছেন যে আবারও হয়ত পরী আর রাজের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। তবে এই পোস্টের মধ্যে কি অভিনেত্রী কি ইঙ্গিত করেছেন, তা এখনও পরিষ্কার নয়।
ফের রাজ-পরীমনি সম্পর্কে ফাটল, নায়িকার পোস্ট ঘিরেই শুরু হয় জল্পনা

প্রসঙ্গত, ২০১০ সালে ফেরদৌস কবীর সৌরভ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় নায়িকা পরীমনির। এরপর ২০২০ সালের এপ্রিল মাসে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। কিন্তু সম্পর্ক টেকেনি তাঁদের। এরপর ২০২১ সালের মার্চে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমনি। কিন্তু সেই বিয়েও টেকেনি। অবশেষে শরিফুল রাজের সঙ্গে পরীমনির বিয়ে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।



