মিঠুনের পুজো সফরে বিতর্ক তুঙ্গে, থাকতে দেওয়া হল না সার্কিট হাউসে বা অন্য কোন হোটেলে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নবান্ন অভিযানের রেশ শেষ। ফের নতুন করে কর্মসূচি তৈরি করছে বিজেপি। দুদিনের রাজ্য কমিটির বৈঠকে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে পুজোর বাংলায় জনসংযোগ কর্মসূচি করার। সম্প্রতি বিজেপি দুদিনের রাজ্য কমিটির বৈঠক করে। সেই বৈঠকে সদ্য দায়িত্ব নেওয়া পর্যবেক্ষকদের সঙ্গে আলাপ পরিচয় হয়। সেইসঙ্গে আগামী কর্মসূচিও নির্ধারিত করা হয়।

আরও পড়ুনঃ পুজোর আগে সুখবর দিল মেট্রো, কবি সুভাষ থেকে শুরু হল ট্রায়াল রান

সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার জনসংযোগ বাড়াতে পুজোর মধ্যে বাংলায় আসবেন মেগাস্টার মিঠুন। ২৫ সেপ্টেম্বর বালুরঘাটের বিজেপির বুথ স্তরের কর্মীদের নিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। সেই সভায় উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে বালুরঘাটের একাধিক কর্মসূচিতেও যোগদান করবেন তিনি। সেই মত আজ উত্তরবঙ্গে একাধিক জেলায় পুজোর কর্মসূচি রয়েছে তাঁর।

মিঠুনের পুজো সফরে বিতর্ক তুঙ্গে, থাকতে দেওয়া হল না সার্কিট হাউসে বা অন্য কোন হোটেলে!

প্রাক পুজো সম্মিলনিতে যোগ দিতে কলকাতা এসেছেন তিনি। পাশাপাশি বিজয়া সম্মিলনিতেও তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরে সাংগঠনিক কাজে এবং একটি পূজা মন্ডপের পূজা উদ্বোধনের জন্য সেখানে আজ আছেন তিনি। কিন্তু তাঁর সফর নিয়ে তৈরি হল বিতর্ক। মিলল না সার্কিট হাউসে থাকার অনুমতি।

মিঠুনের পুজো সফরে বিতর্ক তুঙ্গে, থাকতে দেওয়া হল না সার্কিট হাউসে বা অন্য কোন হোটেলে!
মিঠুনের পুজো সফরে বিতর্ক তুঙ্গে, থাকতে দেওয়া হল না সার্কিট হাউসে বা অন্য কোন হোটেলে!

মিঠুনের পুজো সফরে বিতর্ক তুঙ্গে, থাকতে দেওয়া হল না সার্কিট হাউসে বা অন্য কোন হোটেলে!

মিঠুনের পুজো সফরে বিতর্ক তুঙ্গে, থাকতে দেওয়া হল না সার্কিট হাউসে বা অন্য কোন হোটেলে!

অন্যদিকে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, ‘পুজোর আগে সবাইকে আগাম শুভেচ্ছা। সবাই ভাল থাকুন আনন্দে থাকুন’। শুধু তাই নয়, জেলার কোনও হোটেলও মিঠুন চক্রবর্তীর জন্য ঘর দিতে চায়নি বলে জানিয়েছে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিজেপি নেতৃত্ব মালদার গোল্ডেন পার্ক হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে মহাগুরুর পুজো সফর নিয়ে বিতর্ক তুঙ্গে বিজেপি ও শাসক দলের মধ্যে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত