অব্যাহত করোনা ঝড়, দেশে আবারও একদিনে সংক্রমিত ৬৮ হাজারের বেশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়ন্ত্রণেই আসছে না কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের প্রকোপ। ভারতে দ্রুততার সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃত্যু-মিছিল। বাড়তে বাড়তে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ লক্ষ ৫ হাজার ৮২৪ জন।

শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৮,৮৯৮ জন। ঐ একই সময়ে দেশে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের ।সব মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৫৪,৮৪৯ জন ।এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২১,৫৮,৯৪৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার ৮৮৪।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৬১ হাজার ৮৭৩ জন মানুষ।

আরও পড়ুনঃ করোনায় আজও অব্যাহত মৃতুমিছিল। রাজ্যের আশা শুধুই সুস্থতার হার। #Exclusive

সংক্রমিতের সংখ্যায় মহারাষ্ট্র প্রথম রাজ্য হিসেবে ৬ লাখের গণ্ডি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২১,৩৫৯ জনের। এরপর তামিলনাড়ু সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ৪৩৫ জন।এরপর অন্ধ্রপ্রদেশে , সেখানে আক্রান্তের সংখ্যা ৩,২৫,৩৯৬ জন। চতুর্থ স্থানে আছে কর্ণাটক সেখানে আক্রন্ত  ২,৫৬,৯৭৫  জন। পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৪,৮২৪  জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১,৭২,৩৩৪  জন।  ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী দিল্লি, সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৩৫৪ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গে ১,২৯,১১৯ জন, বিহারে ১,১৫,২১০ জন, তেলেঙ্গানায় ৯৭,৪২৪ এবং আসামে ৮৬,০৫৩ জন, গুজরাটে ৮৩,২৬২ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত