নজরবন্দি ব্যুরোঃ করোনায় আজও অব্যাহত মৃতুমিছিল। আশা দেখাচ্ছে সুস্থতার হার। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ৩০০০ এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও। সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার। পিছিয়ে নেই হাওড়া জেলাও। গত ২-৩ দিন ধরে সংক্রমণ বাড়ছে দুই মেদিনিপুরেও। রাজ্যে সুস্থতার হার বাড়লেও ঠেকানো যাচ্ছে না মৃত্যু মিছিল।
আরও পড়ুনঃ সুরাপ্রেমীদের জন্যে দারুন খবর। মদের দাম কমাচ্ছে রাজ্য সরকার।


করোনায় আজও অব্যাহত মৃতুমিছিল। গত কয়েকদিন ধরে গড়ে ৫০ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। অন্যদিকে সুস্থতার হারও বেড়েছে রাজ্যে। প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ১৯৭ জন।
অব্যাহত করোনার দূর্বার গতি। আজকের ৩ হাজার ১৯৭ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ১১৯। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৭ হাজার ৬৯৬ জন। যা গতকালে থেকে ১৮ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৩৪ জনের। মৃত ২ হাজার ৬৩৪ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৩ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১২৬ জন। আজকের ২ হাজার ১২৬ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৮ হাজার ৭৮৯ জন।
এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৩৫ হাজার ৫৯ টি। যা নিয়ে রাজ্যের মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৫১ হাজার ৬১৫ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ১৬ হাজার ১২৯ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৮৯ শতাংশ। যা বেড়েছে গতকালের থেকে। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৬.৫১ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার। দেখুন সার্বিক পরিসংখ্যান










