হাফিজ সইদকে হত্যার ছক, ৪ অভিযুক্তকে ফাঁসির আদেশ পাক আদালতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের লাহোরের বাড়ির কাছেই বিস্ফোরণ ঘটানোর জন্য এবার চারজনকে ফাঁসির সাজা দিল পাকিস্তান আদালত। এছাড়া এক মহিলাকে এই ঘটনার জন্য ৫ বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়েছিল আগেই। কোটা লোকপত জেলে ছিল তারা।

আরও পড়ুনঃ সরকারের বিরুদ্ধাচারণ করছেন অভিষেক, ‘ব্যক্তিগত’ বক্তব্য নিয়ে কটাক্ষ কল্যাণের

- Advertisement -

চার হাই প্রোফাইল দুষ্কৃতী যাতে কোনও মতেই পালাতে না পারে তাই কড়া নিরাপত্তায় জেলের চারিদিকে ঘিরে ফেলা হয়। বুধবারও ভিডিও মারফত জেল থেকে শুনানি চলছিল। সেই শুনানি শেষে বিচারপতি আরশাদ হুসেন ভুট্টো রায়দান করেন।

জানান, পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন তেহেরিক-ই-তালিবানের সদস্য ইদ গুল এবং তার তিন সঙ্গী পিটার পল ডেভিড, সাজ্জাদ শাহ এবং জিয়াউল্লাহকে ফাঁসির সাজা দেওয়া হল। এই ষড়যন্ত্রের অংশীদার হওয়ায় আয়েশা বিবিকে ৫ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত।

হাফিজ সইদকে হত্যার ছক, ৪ অভিযুক্তকে ফাঁসির আদেশ পাক আদালতের

উল্লেখ্য, গতবছর জুলাই মাসে মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের লাহোরের বাড়ির কাছেই বিস্ফোরণ ঘটে। তাতে মৃত্যু হয়েছিল অন্তত তিনজনের। জখম আরও ২১ জন। তবে তাঁর বাড়ির ১২০ মিটারের মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো শঙ্কিত হয়েছিল পাক প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর