Manipur: হতাশার মধ্যেও ক্ষণিকের স্বস্তি! ৮০ দিন পর শর্তসাপেক্ষে ইন্টারনেট ফিরল মণিপুরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হতাশার মধ্যেও ক্ষণিকের স্বস্তি! দীর্ঘ ৮০ দিন পর মণিপুরে ফিরল ইন্টারনেট পরিষেবা। তবে শর্তসাপেক্ষে। রাজ্যের বেশ কিছু জায়গায় ইন্টারনেট ব্যবহারের অনুমতি দিল মণিপুর সরকার। তবে, নিষেধাজ্ঞা রয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারে।

আরও পড়ুন: পৃথিবীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হল, কবে চাঁদের দেশে চন্দ্রযান-৩?

মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে মণিপুর সরকার জানিয়েছে যে, এবার থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। তবে নিষেধাজ্ঞা থাকবে সোশ্যাল মিডিয়ার ব্যবহারে। তাছাড়াও মোবাইলের ডেটা ব্যবহার করা যাবে না। কিছু ক্ষেত্রে ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা যেতে পারে। রাজধানী ইম্ফল-সহ বেশ কয়েকটি এলাকায় এইভাবে ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে আনা হচ্ছে।

হতাশার মধ্যেও ক্ষণিকের স্বস্তি! ৮০ দিন পর শর্তসাপেক্ষে ইন্টারনেট ফিরল মণিপুরে

তবে, এখনই বাড়িতে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না সাধারণ মানুষ। কারণ, মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে এখনও ছাড় দেয়নি রাজ্যের প্রশাসন। ওয়াইফাই হটস্পট ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়াও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে পড়া আটকাতে সোশ্যাল মিডিয়ার ব্যবহারও আপাতত বন্ধ রাখা হয়েছে মণিপুরে। সেই সঙ্গে সরকারি নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, এই নিয়ম ভঙ্গ করে ইন্টারনেট ব্যবহার করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

হতাশার মধ্যেও ক্ষণিকের স্বস্তি! ৮০ দিন পর শর্তসাপেক্ষে ইন্টারনেট ফিরল মণিপুরে
হতাশার মধ্যেও ক্ষণিকের স্বস্তি! ৮০ দিন পর শর্তসাপেক্ষে ইন্টারনেট ফিরল মণিপুরে

অন্যদিকে, মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে উত্তাল সংসদের বাদল অধিবেশন। দফায় দফায় বিক্ষোভ জানিয়ে কার্যত অধিবেশন বন্ধ করেছে বিরোধী মহল। তাঁদের দাবি, সংসদে মণিপুর নিয়ে আলোচনায় বসতে হবে সরকারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতিরও দাবি জানিয়েছেন তাঁরা। এখন ইন্টারনেট পরিষেবা মণিপুরে কতদিন চালু থাকে সেটাই দেখার।

হতাশার মধ্যেও ক্ষণিকের স্বস্তি! ৮০ দিন পর শর্তসাপেক্ষে ইন্টারনেট ফিরল মণিপুরে

হতাশার মধ্যেও ক্ষণিকের স্বস্তি! ৮০ দিন পর শর্তসাপেক্ষে ইন্টারনেট ফিরল মণিপুরে
হতাশার মধ্যেও ক্ষণিকের স্বস্তি! ৮০ দিন পর শর্তসাপেক্ষে ইন্টারনেট ফিরল মণিপুরে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর