নজরবন্দি ব্যুরো: পৃথিবীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হল চন্দ্রযান-৩-এর। সফল হল পঞ্চমবারের কক্ষপথ পরিবর্তন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে ট্যুইট করে সাফল্যের কথা জানানো হয়েছে। গত ১৪ ই জুলাই শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-৩।
আরও পড়ুন: শ্রীহরিকোটা থেকে সফল হল উৎক্ষেপণ, সব বাধা কাটিয়ে চাঁদের পথে চন্দ্রযান-৩
উৎক্ষেপণের পর থেকে বেঙ্গালুরুতে ইসরোর দফতর থেকেই চন্দ্রযান-৩-এর গতিবিধি পর্যবেক্ষণে রেখেছেন বিজ্ঞানীরা। এবার বিজ্ঞানীরাই জানালেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ বলেই বাইরে বেরিয়ে গিয়েছে ভারতের মহাকাশযান। এরপর চাঁদের এলাকায় প্রবেশ করবে চন্দ্রযান-৩। ইসরো আরও জানিয়েছে, পঞ্চমবার কক্ষপথ পরিবর্তন করে চন্দ্রযান-৩ পৌঁছবে (১২৭৬০৯*২৩৬) কিমি কক্ষপথে। এর ফলে মহাকাশযানটির গতি আরও বাড়বে।
Chandrayaan-3 Mission:
The orbit-raising maneuver (Earth-bound perigee firing) is performed successfully from ISTRAC/ISRO, Bengaluru.
The spacecraft is expected to attain an orbit of 127609 km x 236 km. The achieved orbit will be confirmed after the observations.
সদ্য প্রকাশিত
Pension Calculator: আপনার মাসিক পেনশন কত হবে? Last Basic Pay ও DA Rate লিখে মুহূর্তেই জেনে নিন
কোন জেলা কী পেল? প্রথম বাজেটে বাংলার সব জেলার জন্য একগুচ্ছ ঘোষণা, দেখে নিন আপনার এলাকার প্রাপ্তিThe next… pic.twitter.com/LYb4XBMaU3
— ISRO (@isro) July 25, 2023
আগামী ১ অগস্ট ভারতীয় সময় রাত ১২ থেকে ১টার মধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান-৩। এখনও পর্যন্ত চন্দ্রযান-৩-এর যাত্রা নির্বিঘ্নেই হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ বা ২৪ অগস্ট চাঁদের দেশে পৌঁছবে চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতেই অবতরণেই কথা চন্দ্রযান-৩-এর। তুলনামূলকভাবে চাঁদের দক্ষিণ মেরু কিছুটা বিপজ্জনক। সেখানে প্রথমে নামবে ল্যান্ডার ‘বিক্রম’ আর তারপর সেখান থেকে অবতরণ করবে রোভার ‘প্রজ্ঞান’।

পৃথিবীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হল, কবে চাঁদের দেশে চন্দ্রযান-৩?





