নজরবন্দি ব্যুরো: শুক্রবার দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চাঁদের দেশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রযান-৩। সফল হল উৎক্ষেপণ। সব কিছু ঠিক থাকলে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে সময় লাগবে ৪০ দিন। চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’ এবং রোভারের নাম ‘প্রজ্ঞান’।
আরও পড়ুন: স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের তারিখ, চন্দ্রযান-৩ নিয়ে আবেগতাড়িত মোদী
২০১৯ সালের ২২ জুলাই এরকমভাবেই উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-২। কিন্তু কক্ষে প্রবেশ করেও চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার আগেই ল্যান্ডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অবতরণ করতে পারেনি চন্দ্রযান-২। কিন্তু পাঠিয়েছিল আশ্চর্য কিছু ছবি। এরপর কেটে গিয়েছে প্রায় দীর্ঘ চার বছর। আবারও নতুন আশায় বুক বেঁধেছে দেশবাসী। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এই বছরগুলিতে ইসরোর বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম আর মেধাকে কাজে লাগিয়ে নতুনভাবে তৈরি করেছেন চন্দ্রযান-৩। এবার নেই কোনও অরবিটারি। চন্দ্রযানের কেন্দ্রে রয়েছে এলভিএম-৩। আজ থেকে প্রায় ৪০ দিন পর ২৩ বা ২৪ অগস্ট চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান-৩।
Finally chandrayaan 3 takeoff
Congratulations to isro team.
So proud 😊
Jai hind 🇮🇳#Chandrayaan3 #ISRO #LVM3 #ISRO #isroindia #ISROTeam pic.twitter.com/BvYvniBkY7সদ্য প্রকাশিত
যুবশক্তি প্রকল্পে মেয়েরা কি বাদ? বেকারভাতা নিয়ে বড় আপডেট, কারা পাবেন ২-৩ হাজার টাকা
বাংলায় ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিস, আরও ১০০-কে শোকজ! কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের— Tech Adroit (@techadroit_) July 14, 2023
আজ সফলভাবে উৎক্ষেপণের পর পৃথিবী থেকে ১১৪.৮ কিলোমিটার উপরে উঠে পেলডো আলাদা হল। আপাতত প্রতিটা স্টেজই সফলভাবে পার করেছে চন্দ্রযান-৩। ইসরো জানিয়েছে, বেলা ২টো ৩৫ মিনিটে রকেট উৎক্ষেপণের পরে সেকেন্ড লিকুইড স্টেজে তরল জ্বালানি জ্বলতে শুরু করে। উৎক্ষেপণের ১০৮ সেকেন্ড পর থেকে এল১১০ ইঞ্জিনের তরল জ্বালানি জ্বলতে শুরু করে। ৩০৭.৯৬ সেকেন্ড পরে ক্রায়োজেনিক স্টেজে ইঞ্জিন সক্রিয় হয়। তিন নম্বর স্টেজে সি২৫ ক্রায়োজেনিক ইঞ্জিনে তরল অক্সিজেন ও তরল হাইড্রোজেন আছে। এই ক্রায়োজেনিক স্টেজ রকেটকে সবচেয়ে বেশি সেকেন্ডে ১০.২৪২ কিলোমিটার থ্রাস্ট দেবে। এখন, চন্দ্রযান-৩ যাতে চাঁদের মাটি স্পর্শ করতে পারে সেই কামনাই করছেন দেশবাসীরা।



