নজরবন্দি ব্যুরো: ‘আমরা একসাথে আছি,আমরা শক্তিশালী’, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে বলিউডে মাদক লিঙ্ক নিয়ে তৎপর হয়ে উঠেছে নারকোট্রিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)। দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর,সারা আলি খান, রকুল প্রীত সিং সহ একঝাঁক বলিউড তারকাকে সমন পাঠিয়েছে এনসিবি। শনিবার এনসিবির জিঞ্জাসাবাদের জন্য অভিনেত্রী সারা আকি খানকে ডেকে পাঠিয়েছে।
আরও পড়ুনঃ লাগাতার জেরার চাপ,এনসিবি কে ভয়ানক তথ্য দিলো সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার।


এই সমন পাঠানোর প্রতিক্রিয়াতে অভিনেত্রী সারা আলি খান নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে লিখেছেন,’আমরা একসাথে আছি, আমরা শক্তিশালী’।সূত্রের খবর, সারা আলি খানকে সমন পাঠানোর কারণে সারার পিতা তথা অভিনেতা সইফ আলি খান দূরে সরে গিয়েছেন। নিজেকে এই বিতর্ক থেকে দূরে রাখার জন্য সইফ আলি খান সপরিবারে দিল্লি উড়ে গিয়েছেন।
গোয়া থেকে মুম্বই ফিরে এসেছেন সারা আলি খান। সারার সঙ্গে ছিলেন মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলি খান। বলিউডের মাদকযোগের মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে হাজিরা দিতে হবে সারা আলি খানকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদক মামলার তদন্তে যোগ দিতে বলা হয়েছে সারাকে।
‘আমরা একসাথে আছি,আমরা শক্তিশালী’, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সঙ্গে জড়িয়ে থাকা আর্থিক তছরুপের মামলার তদন্তে নেমে রিয়া চক্রবর্তীর বয়ানে ড্রাগ লিঙ্কের হদিশ পায় ইডি। এরপর এই মামলার তদন্ত যায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে। গত একমাসে এনসিবির তদন্ত যতই এগিয়েছে ততই একের পর এক বলি তারকার নাম জড়িয়েছে এই মাদক মামলায়। বুধবার এনসিবির তরফে সমন ধরানো হয়েছে বলিউডের প্রথম সারির চার নায়িকা- দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে।









