নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পড়েছে শীত, ছুটির মেজাজে রয়েছে বঙ্গবাসী। কিন্তু এর মাঝেই আবারও আতঙ্কের পরিমন্ডল। ফিরিয়ে দিচ্ছে বিগত বছরের সেই ভয়াবহ স্মৃতি। বাড়ছে করোনা। চীনের নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই হানা দিয়েছে ভারতে। উৎসবের মরশুমকে ফিকে হতে দিতে চান না রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মানতে হবে সতর্কতাও। আজই জরুরি বৈঠকে বসবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশ এমনটাই। আবার এদিনই কেন্দ্রেও নরেন্দ্র মোদী বসছেন কোভিড নিয়ে জরুরি বৈঠকে।
আরও পড়ুনঃ বিশ্বজুড়ে বাড়ছে করোনার দাপট, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, আবারও লাগু হবে কড়া নিয়ম


করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ চীনকে কার্যত শ্মশানে পরিনত করেছে। নেই সতকারের লোক। এদিকে ভারতেও প্রবেশ করেছে নতুন ভ্যারিয়েন্ট, প্রতিবেশী রাজ্য ওড়িষ্যায় মিলেছে এমন করোনা রোগী। আবার ৫ই নভেম্বর শেষ কোভিড আক্রান্তের মৃত্যুর পর ফের চলতই সপ্তাহের মঙ্গলবার মারা গিয়েছে আরও এক কোভিড আক্রান্ত। ফলত ততপর হতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী। উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। নজরদারি বাড়ানো এবং পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য উদ্দত হতে বলেছেন রাজ্যের স্বাস্থ্য দফতরকে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেনোম সিকোয়েন্সিং-এর ওপর জোর দেওয়ার কথা ভাবছেন দফতরের কর্তারা। কল্যাণীতে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব জেনোমিকস। সেখানেই করোনা আক্রান্তদের নমুনা পাঠানো হয় জেনোম সিকোয়েন্সিং-এর জন্য। সেই প্রক্রিয়া জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
উৎসবের মাঝে ফের করোনার বাড়বাড়ন্ত, বৈঠকে একাধিক কড়া পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী



সামনেই বড়দিন, নতুন বছর, কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় হবে অজস্র মানুষের ভীড়। জন সমাগমে মানুষ কী মানবেন কোভিড বিধি? আবার এখানেই শেষ নয়, আছে গঙ্গাসাগর মেলা সেখানেও হাজির হবেন লক্ষাধিক মানুষ। ফলে কতটা সাফল্যের সঙ্গে কোভিড বিধি মানতে বাধ্য করবে রাজ্য স্বাস্থ্য দপ্তর সেটাই দেখার।







