Nabanna: জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ, জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। যার জেরে নাস্তানাবুদ গোটা রাজ্য। জেলায় জেলায় তাপপ্রবাহ নিয়ে সতর্কবার্তা নবান্নের। বুধবার সমস্ত জেলাশাসক এবং সমস্ত দফতরের সচিবদের নিয়ে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন সুরক্ষা প্রকল্প এবং করোনা পরিস্থিতি নিয়েও হবে আলোচনা। বৈঠকে উপস্থিত থাকার কথা পুলিশ সুপার, আইসি এবং বিডিওদের।

আরও পড়ুনঃ Covaccine: জরুরী ভিত্তিতে ৬ থেকে ১২ বছরের শিশুরা পাবে কোভ্যাকসিন, ঘোষণা ডিসিজিআইয়ের

গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে চলছে প্রবল তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি হলেও মনে হচ্ছে ৫০ ডিগ্রি সেলসিয়াসের দাবদাহ। পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। তীব্র গরম থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দফতর।

nabanna – Howrah Municipal Corporation

নির্দেশিকায় বলা হয়েছে, তৃষ্ণার্ত না হলেও, নির্দিষ্ট সময় অন্তর জল খাওয়া। বাইরে বের হলে পানীয় জল সঙ্গে রাখুন। ঢিলেঢালা পোশাক পরুন। টুপি, কাপড়, তোয়ালে বা ছাতায় মাথা ঢাকুন। হালকা খাবার, জলীয় অংশ বেশি আছে এমন ফল, বাড়িতে তৈরি লেবুজল খান। ঘর ঠান্ডা রাখুন। অসুস্থ হলে দেরি না করে চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ চিকিৎসকদের।

জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ, বৈঠকে বসছে নবান্ন 

জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ, বৈঠকে বসছে নবান্ন 
জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ, বৈঠকে বসছে নবান্ন 

এবার রাজ্যের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে একাধিক বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে আগামী দিনের পরিস্থিতি নিয়ে আবহাওয়া দফতরের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আলিপুর হাওয়া অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ চলবে। অন্তত আরও সাত দিন বৃষ্টির দেখা মিলবে না। বাতাসে আর্দ্রতার পরি্মাণ কম থাকলেও বইতে পারে গরম হাওয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত