নজরবন্দি ব্যুরোঃ জরুরী ভিত্তিতে ৬ থেকে ১২ বছরের শিশুরা পাবে কোভ্যাকসিন। মঙ্গলবার একথা ঘোষণা করল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। স্কুলমুখী শিশুদের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই টিকা দেওয়ার কাজ শুরু করা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ Maldah Blast: মালদহ বিস্ফোরণের ঘটনায় তদন্ত করুক এনআইএ, হাইকোর্টে মামলা দায়ের


গত ১৬ মার্চ থেকে সারা দেশুজুড়ে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ অভিযান। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, ১২ থেকে ১৪ বছর বয়সিদের কেবল কোর্বেভ্যাক্সের টিকাই দেওয়া হবে। ২০১০-এর ১৫ মার্চের আগে যারা জন্মেছে, তারা করোনা টিকা দান শুরু হয় এদিন। ২১ মার্চ থেকে রাজ্যে শুরু হয়েছে টিকাকরণ অভিযান।

গত কয়েক সপ্তাহ ধরেই চিন সহ একাধিক দেশে উর্ধ্বমুখী হয়েছে করোনার সংক্রমণ। ধারাবাহিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ভারতেও। এমতাবস্থায় ৬ থেকে ১২ বছর বয়সিদের টিকাকরণ হলে ওই বয়সসীমার শিশুরাও কিছুটা নিরাপদ বোধ করবে।


জরুরী ভিত্তিতে ৬ থেকে ১২ বছরের শিশুরা পাবে কোভ্যাকসিন, বিরাট ঘোষণা

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী স্রেফ একদিনে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে ১৩৯৯ জন।গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান নয় বলেই মনে করা হচ্ছে। সার্বিকভাবে এখনও দেশের দৈনিক করোনা পরিসংখ্যান বেশ উদ্বেগের। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৪৮৩ জন। গতকাল যা ছিল ২,৫৪১।







