Rajyasabha 2022: কর্ণাটকে বিরোধী পক্ষে বিরাট ভাঙন, কংগ্রেসের সমর্থনে ভোট দিলেন জেডিএস নেতারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যসভা নির্বাচনে ঘোড়া কেনাবেচা হবে। একথা গেই আন্দাজ করতে পেরেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তাই ঘর গোছাতে বিধায়কদের আগে থেকেই ৩২ জন বিধায়কদের হোটেলে বন্দি করে রাখ হয়েছিল। কিন্তু ভোটের সময় বদলে গেল সবকিছু। ভোট দিয়ে জনতা দল সেকুলারের নেতা কে শ্রীনিবাসন গৌড়া জানালেন, তিনি কংগ্রেসকেই ভোট দিয়েছেন। ফলে কর্ণাটকে বিরোধী পক্ষে বিরাট ভাঙন একেবারে স্পষ্ট।

আরও পড়ুনঃ পৃথিবীর সেরা দশটি স্কুলের মধ্যে স্থান পেল হাওড়ার স্কুল, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা।

গতকাল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ঘোড়া কেনাবেচার জন্য কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন। এমনকি সিদ্ধারামাইয়া জেডিএস নেতাদের ওপর চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ তোলেন তিনি। পাল্টা সিদ্ধারামাইয়ার দাবি বেশ কিছু জেডিএস নেতা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।

সরাসরি কংগ্রেস নেতার বিরুদ্ধে তোপ দেগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জেডিএসের বিধায়কদের খোলা চিঠি দিয়েছিলেন তিনি। পরে তিনি সেই কথা মানতে রাজি হননি। আসলে উনি একই মুখে দুই ধরনের কথা বলছেন।

Rajyasabha 2022: কর্ণাটকে বিরোধী পক্ষে বিরাট ভাঙন, কংগ্রেসের সমর্থনে ভোট দিলেন জেডিএস নেতারা
Rajyasabha 2022: কর্ণাটকে বিরোধী পক্ষে বিরাট ভাঙন, কংগ্রেসের সমর্থনে ভোট দিলেন জেডিএস নেতারা

জেডিএস প্রধানের কথায়, আমরা চেয়েছিলাম বিজেপিকে পরাজিত করতে আমদের প্রার্থীকে ভোট দেওয়া হোক। কিন্তু সিদ্ধারামাইয়া চান আমাদের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিক।

উল্লেখ্য, কর্ণাটকের চারটি আসনে সকাল থেকে শুরু হয়েছে নির্বাচন। এর মধ্যেই ৩ জনকে প্রার্থী করেছে বিজেপি। কংগ্রেস ২ জন প্রার্থী দিয়েছে। জেডিএস একজনকে প্রার্থী করেছে। এর মধ্যে ৩ আসনে মনোনিত প্রার্থীদের রাজ্যসভার টিকিট পাকা হলেও চতুর্থ আসনে লড়াই দুই পক্ষের মধ্যে।

কর্ণাটকে বিরোধী পক্ষে বিরাট ভাঙন, জেডিএস বিধায়করা ভোট দিলেন কংগ্রেসকে 

কর্ণাটকে বিরোধী পক্ষে বিরাট ভাঙন, জেডিএস বিধায়করা ভোট দিলেন কংগ্রেসকে 
কর্ণাটকে বিরোধী পক্ষে বিরাট ভাঙন, জেডিএস বিধায়করা ভোট দিলেন কংগ্রেসকে 

রাজনৈতিক মহলের ধারণা, ৪৫ টি আসনে সংখ্যাগরিষ্ঠতার কারণে অতি সহজেই বিজেপি জয়লাভ করবে। এব্যাপারে আত্মবিশ্বাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কিন্তু দুই বিরোধী পক্ষের লড়াইয়ে কর্ণাটকের উত্তাপ বেড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত