নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৬ মার্চ অবধি। পরীক্ষা কেন্দ্র অবধি পরীক্ষার্থীদের যেতে কোনও অসুবিধা না হয় সেজন্য উদ্যোগ নিল সিপি(আই)এম। ওয়েস্ট বেঙ্গল লাক্সারি অ্যাপ ক্যাবের ইউনিয়নের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থাকছে ৩০০ ক্যাব।
আরও পড়ুনঃ Madhyamik: মাধ্যমিকের প্রশ্নফাঁস রুখতে উদ্যোগ নিল সরকার, একাধিক এলাকায় বন্ধ ইন্টারনেট


করোনা পর্বে কলকাতা সহ জেলাগুলিতে শ্রমজীবী ক্যান্টিনের আয়োজন করেছিল বাম কর্মীরা। করোনার তিনটি ঢেউয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা গিয়েছে বাম যুব নেতাদের। তার জন্য বিভিন্ন মহলে প্রশংসাও কুড়িয়েছিলেন তাঁরা। এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিল বাম সংগঠন।
উল্লেখ্য, ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। বাংলা পরীক্ষা দিয়েই শুরু হচ্ছে মাধ্যমিক। মঙ্গলবার থাকছে ইংরেজি, ৯ মার্চ ভুগোল, ১১ মার্চ থাকছে ইতিহাস পরীক্ষা, ১২ মার্চ জীবন বিজ্ঞান, ১৪ মার্চ গণিত, ১৫ মার্চ ভৌত বিজ্ঞান এবং ১৬ মার্চ থাকছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। দুই বছর পর ফের হচ্ছে পরীক্ষা। সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বোর্ডের তরফে।
মাধ্যমিকে এবার ছাত্র সংখ্যা ৫ লক্ষ ৫৯ হাজার। ছাত্রীসংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪। ৪১৯৪ টি কেন্দ্রে হবে পরীক্ষা। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম থাকবে। কোনও পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কাছাকাছি হাসপাতালে বসে পরীক্ষা দিতে পারবে। দু’বছর আগের তুলনায় এবার ১৩৫৫ পরীক্ষাকেন্দ্র বেড়েছে।


মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থাকছে ৩০০ ক্যাব, জানাল সিটু

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ ১১.১৫ মিনিটের মধ্যে সেই অভিভাবককে বাইরে চলে আসতে হবে। শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টিহীন ও বধির পরীক্ষার্থীরা এবারও ৪৫ মিনিট বাড়তি সময় পাবে। কারও শ্রুতিলেখক দরকার হলে পরীক্ষাকেন্দ্রে পর্ষদের অনুমতি নিতে হবে।







