নজরবন্দি ব্যুরো: দ্রুত সুস্থ হয়ে উঠুন! ট্রাম্পের আরোগ্য কামনা করে বার্তা দিলেন জিনপিং! বৃহস্পতিবার কোভিড রিপোর্ট পজিটিভ আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া র। তার কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্টকে ভর্তি করা হয় হাসপাতালে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চিকিৎসাধীন রয়েছেন মেরিল্যান্ডে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে।
আরও পড়ুনঃ মেয়েরা অশালীন বলেই ধর্ষিতা হয়। দোষীরা এনকাউন্টারে মরবে জানাল বিজেপি!


ট্রাম্প হাসপাতাল থেকেই শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ৪ মিনিটের ভিডিও তে তিনি ধন্যবাদ জানান ওয়াল্টার রিডের মেডিকেল টিম কে। এছাড়াও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মার্কিন নাগরিকদের, যারা তার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওতে ট্রাম্প জানান, তিনি ফিরে আসবেন তাড়াতাড়ি।
প্রচার শুরু করবেন নির্বাচনের। তার সামনে ‘আসল পরীক্ষা’। তিনি বলেন,’আমি সুস্থ বোধ করতে শুরু করেছি।’ কিন্তু আগামী দিনগুলোতে তার জন্য কি অপেক্ষা করছে, তা নিয়ে তিনি আশঙ্কা ও ব্যক্ত করেন। তার কথায়, ‘এটাই হল আসল পরীক্ষা। সামনের কয়েকটা দিনে কি ঘটে, আমরা দেখতে পাবো।’ ওয়ালটন রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতাল এর চিকিৎসকদের অভিমত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য ‘ক্রিটিক্যাল’ আগামী ৪৮ ঘন্টা। বিশেষজ্ঞদের একাংশ চিন্তিত কারণ ট্রাম্পের বয়স যেহেতু ৭৪, এছাড়াও তার সাথে রয়েছে ওবেসিটি ও।
দ্রুত সুস্থ হয়ে উঠুন! শত্রুতা ভুলে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর দ্রুত আরোগ্য কামনা করে। এছাড়াও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সুস্থতা কামনা করেছেন ট্রাম্পের। সুস্থতা কামনা করেছেন এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন থেকে শুরু করে বিল ক্লিন্টন ও।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



