ভারতীয় নৌসেনার আগ্রাসনে পিছু হটলো চিন, চাপ বাড়িয়ে সীমান্তে মোতায়েন রাফায়েল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় নৌবাহিনী আগ্রাসী বা অবস্থান নেয়ার পরে গতকাল গাল্ফ অফ এডেনে পিছিয়ে যায় তিনটি চীন যুদ্ধ জাহাজ , ভারতীয় নৌসেনাবাহিনীর তরফে বলা হয়েছে চীনা নৌসেনা যদি জলপথে আগ্রাসন চালায় তবে তাকে সমুচিত জবাব দেবে ভারতীয় নৌবাহিনী ।মুম্বই, বিশাখাপত্তনমে ভারতীয় নৌসেনার সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে এমনই দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ চিনের সাথে সম্পর্ক ছিন্ন করে লন্ডনে চলে যাচ্ছে Tik-Tok

ওই রিপোর্ট অনুযায়ী, গত ১৫ জুন গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের পরই নৌসেনার একাধিক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন দেশের পূর্ব এবং পশ্চিম জলভাগে আগ্রাসী অবস্থান নিয়েছে। এর মধ্যে বায়ুসেনার বিমান পরিবহণে সক্ষম যুদ্ধজাহাজও রয়েছে। সূ্ত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ভারতীয় নৌবাহিনী এই আগ্রাসী অবস্থান নেওয়ার পরই চিনের তিনটি যুদ্ধজাহাজ গাল্ফ অফ এডেন-এ নিরাপদ দূরত্বে সরে গিয়েছে।

পাশাপাশি মালাকা প্রণালী হয়ে তাদের ঘাঁটির দিকে ফিরে গিয়েছে চিনের আরও তিনটি যুদ্ধজাহাজ। নৌবাহিনীর এক কমান্ডারের কথায়, ‘ইন্দোনেশিয়া হয়ে একটি চিনা যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে প্রবেশ করছিল। কিন্তু ভারতীয় নৌবাহিনী যেকোনও পরিস্থিতির জন্য তৈরি বুঝে সেটিও নিজের অভিমুখ ঘুরিয়ে নেয়।’ অপর দিকে ভারতীয় প্রতিরক্ষা দফতরের সূত্রে যান গিয়েছে আগামী সপ্তাহেই ফ্রান্সের কাছ থেকে কেনা রাফায়েলযুদ্ধ বিমান হাতে পেতে পারে ভারত সেইগুলি যাতে দ্রুত চীন সীমান্তে মোতায়েন করা যায় সেই নিয়ে আলোচনা তে বসতে চলেছে ভারতীয় বিমান বাহিনীর শীর্ষ কর্তারা ।

বিমান বাহিনীর সূত্রে জানা গিয়েছে ওই বৈঠকে ,বিমান বাহিনীর প্রধান ভাদোরিয়ার নেতৃত্বে আগামী দুই দিন ব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে উপস্থিত থাকবেন ৭ জন কমান্ডার ইন চিফ সম্ভবত পাকাপাকি ভাবে চীন সীমান্তে রাফায়েল বিমান মোতায়েন করর সিদ্ধান্ত নেয়া হবে ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত