আসন্ন একুশের বিধানসভা ভোটে বড় চমক দিতে চলেছে কংগ্রেস।’মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’ কি অধীর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আসন্ন একুশের বিধানসভা ভোটে বড় চমক দিতে চলেছে কংগ্রেস। কংগ্রেস আসন্ন একুশের বিধানসভা ভোটে ১৫০টি আসনে লড়তে পারে।একুশের বিধানসভা ভোটে’মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’ হতে পারেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।পুজোর পরেই দেড়শোটি আসনে প্রার্থী দেওয়ার ভাবনা দলের; বামেদের সঙ্গে শুরু জোট  নিয়ে আলোচনা।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন কেন্দ্রীয় সরকারের, একবার উত্তীর্ণ হলেই আর দিতে হবে না টেট।

কংগ্রেস একুশের বিধানসভায় বামেদের সঙ্গে জোট করে রাজ্য রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে চাইছে। সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা। দলের রাজ্য নেতারা ময়দানে নামার বিষয়ে প্রায় সকলেই একমত বলে জানা গিয়েছে।

বিধানভবন সূত্রের পাওয়া খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যে নামটি উঠে এসেছে,সেটি হল অধীররঞ্জন চৌধুরী। পুজো মিটলেই বামদের সঙ্গে জোটের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর তখনই আনুষ্ঠানিকভাবে অধীরকে ‘ভাবী মুখ্যমন্ত্রী’ ঘোষণা করার প্রস্তাব দেওয়া হবে।

আসন্ন একুশের বিধানসভা ভোটে বড় চমক দিতে চলেছে কংগ্রেস। রাজ্য রাজনীতি সমীকরণ পাঁচ বছরের আমূল বদলে গিয়েছে। কংগ্রেস ২০১৬ সালে বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট করে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী লড়াই-এ নেমেছিল। কিন্তু সেই জোট সফল হওয়া তো দূর অস্থ, উল্টে এ রাজ্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে উত্থান ঘটে বিজেপি-এর।এখন পরিস্থিতি এমনই যে,একুশের ভোটে বিজেপিকেই তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ। এমনকী সাধারণ ভোটাররাও। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আগে থেকেই হার স্বীকার করে নিতে রাজি নন কংগ্রেস নেতারা। তাদের মত বামেদের পূর্ণ সহযোগিতা পেলে লড়াই ত্রিমুখী হবে ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত