নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি এক বিদেশি সংগঠনের আমন্ত্রণে শান্তি সন্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যে রোম উড়ে যাওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে সেইসময় বিদেশ মন্ত্রকের অনুমতি না থাকায় সেখানে যোগদান করা সম্ভব হয়নি । কিন্তু ফের বিদেশ থেকে ডাক আসলো রাজ্যের মুখ্যমন্ত্রীর, এবার শারজার বইমেলায় অংশগ্রহনের জন্য আমন্ত্রণ আসলো তাঁর কাছে।
আরও পড়ুনঃ ত্রিপুরায় ফের ধাক্কা খেল পদ্মশিবির , দলবদল ১ বিজেপি নেতার অপেক্ষায় আরো এক বিধায়ক
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামী মাসের ২ তারিখ থেকে শুরু হতে চলেছে ৪০ তম শারজা আন্তর্জাতিক বইমেলা। যা চলবে আগামী ১৩ ই নভেম্বর পর্যন্ত। তবে ইতালি সফর বাতিল হলেও আদৌ এই বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান করতে পারবেন কিনা এখন তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।
দিনকয়েক আগেও তাঁর বিদেশ যাত্রার কথা থাকলেও দেশের বিদেশ মন্ত্রকের অনুমোদন না থাকায় তাতে অংশগ্রহন করতে পারেননি তিনি। যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
শারজা আন্তর্জাতিক বই মেলায় ডাক পেলেন বাংলার মুখ্যমন্ত্রী, অনুমতি নিয়ে ধোঁয়াশা

এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে বলতে শোনা গিয়েছিল ” ইতালির সরকার আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছিল, কিন্তু দেশের বিদেশ মন্ত্রক তা বাতিল করেদিল। তাদের মত মুখ্যমন্ত্রীর জন্য নাকি এই যাত্রা নয়। আমি যেখানে যাব খালি সেখানেই বাঁধা”। তাই শেষ পর্যন্ত কি হয় এখন সেদিকেই নজর সকলের।




