লোকসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলায় প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি তমলুকের নিমতৌরিতে সভা করবেন। সেখান থেকে প্রায় ৪৭৪ কোটি ৩৪ লক্ষ টাকা প্রকল্প মুল্যের মোট ১৪৭ টি প্রকল্পের শিলান্যাস করবেন। সেই সঙ্গে আরও প্রায় ৯৬০ কোটি ৮৬ লক্ষ টাকার ৩৪৬টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।



আরও পড়ুন : নির্বাচনের আগে আচমকা অবসর বিচারপতির, কংগ্রেসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন অধীর
নিমতৌড়িতে জাতীয় সড়কের পাশেই নবনির্মিত প্রশাসনিক ভবনের মাঠেই আয়োজন করা হয়েছে এই প্রশাসনিক সভার। সেখান থেকে ২৫ থেকে ৩০ হাজার উপভোক্তার হাতে সরকারি নানা প্রকল্পের চেক, বিভিন্ন সামগ্রী এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। একই সঙ্গে ব্লক স্তরের সুস্বাস্থ্য কেন্দ্র, রাস্তাঘাট, পানীয় জল প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের পাশাপাশি দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের মধ্যে পাট্টা বিলিরও উদ্যোগ নেওয়া হয়েছে।



মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওয়ার কথা দুপুর প্রায় ১২টা নাগাদ। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে শুরু করে ‘স্বাস্থ্যসাথী’-সহ সরকারি বিভিন্ন প্রকল্পের অনুদান প্রদানের পাশাপাশি দীর্ঘদিনের স্বপ্নপূরণ হিসাবে একদিকে যেমন আছে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে পাঁশকুড়া পুরসভার অমৃত ২ জল প্রকল্পের শিলান্যাস, তেমনি রয়েছে তমলুকের রূপনারায়ণের জলকে পরিস্রুত পানীয় জল হিসাবে সরবরাহের লক্ষ্যে মোট ১০৬ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে অম্রুত প্রকল্পের শুভ উদ্বোধন।

নির্বাচনের প্রাক্কালে জেলা সফরে মুখ্যমন্ত্রী, শিলান্যাস একাধিক প্রকল্পের
জেলাশাসক তানবীর আফজল জানান, নিমতৌড়িতে প্রশাসনিক ভবন চত্বরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছে। সেখান থেকেই একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী।স্বাভাবিকভাবেই গ্রামাঞ্চলের পাশাপাশি শিল্প শহর হলদিয়া, পাঁশকুড়া এবং ঐতিহাসিক তাম্রলিপ্ত পুরসভা এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হতে চলেছেন।







