লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। আচমকাই বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন বিচারপতি। সামনেই মহারণ। তার আগে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন বিচারপতি। রাজনীতির ময়দানে নামব নিজেই বললেন বিচারপতি। কোন দলের হয়ে রাজনীতির ময়দানে নামবেন তার আভাস দিলেন তিনি নিজেই। বিচারপতির মুখে শোনা গেল পশ্চিমবঙ্গের দুর্দশার কথা। পশ্চিমবঙ্গকে ফের আলোর দিকে নিয়ে যেতে হবে এমনটাই জানালেন বিচারপতি। আর ৫ মাস ছিল চাকরির।

আরও পড়ুন : মার্কিন রিপোর্টে উঠে এল তথ্য, ‘চরম দারিদ্র’ প্রায় মুছে দিয়েছে মোদী সরকার
এই পদ ছাড়ার পিছনে যে শাসকদলের হাত রয়েছে সেটা স্পষ্ট করলেন বিচারপতি। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) চ্যালেঞ্জকে কার্যত স্বীকার করেছেন বিচারপতি। দুদিনের মধ্যেই নিজের সব দায়িত্ব ছেড়ে দেবেন বিচারপতি। তার এজলাসে এমন অনেক মামলা আছে যেগুলি মুলতুবি রয়েছে সেগুলি ছেড়ে দেবেন তিনি। এমনকি এমন জল্পনাও শোনা যাচ্ছে যে, হয়তো তিনি রাজ্যপাল হিসাবে মনোনীত হতে পারেন। তবে এর মধ্যেই অধীর চৌধুরী (Adhir Chowdhury) তাকে কংগ্রেসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘মঙ্গলবার আমি পদত্যাগ করব। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে পদত্যাগপত্র পাঠাব। এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য রাজ্যের শাসক দলকে অভিনন্দন।’ রাজ্যপাল হওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনও কোনও ঘোষণা করিনি কোন দলে যাব। রাজ্যপাল হব কি হব না তা একটা গেসিং গেম। এটি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। আমি এখনই এই বিষয়ে মন্তব্য করছি না। আমি এখন শুধু বিচারপতির পদ থেকে সরে আসতে চাইছি এবং বৃহত্তর ক্ষেত্রে যেতে চাইছি।’

নির্বাচনের আগে আচমকা অবসর বিচারপতির, কংগ্রেসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন অধীর
রাজনীতির ময়দানে নামার জন্য কার্যত প্রস্তুত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি শাসকদলের অস্বস্তির কারণ। অনেক নজিরবিহীন রায় ঘোষণা করেছেন তিনি। বিভিন্ন দলের মুখপাত্র তাকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, অনেক কটাক্ষ, অনেক অপমান করা হয়েছে। আমরা মৌর্য সাম্রাজ্য দেখেছি এখন চৌর্য সাম্রাজ্য দেখছি। এরই মধ্যে সরাসরি প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তাকে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এর আগেও তার মুখে শোনা গিয়েছিল যে তিনি বিচারপতিকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান।



