মার্কিন রিপোর্টে উঠে এল তথ্য, ‘চরম দারিদ্র’ প্রায় মুছে দিয়েছে মোদী সরকার

মোদি সরকার ৮১ কোটি মানুষকে বিনামূল্য রেশন দিচ্ছে। যা এই রিপোর্টের পরিপন্থী। কেননা রিপোর্ট সত্যি হলে খুব বেশি ৭ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া যেত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কার্যত লোকসভা ভোটের দামামা বেজে গেছে। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত করেছে বিজেপি। ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক – বিরোধী সব দল। এর মধ্যে প্রকাশ্যে এল মোদী সরকারের রিপোর্ট কার্ড। দেশ থেকে মোদী সরকার প্রায় মুছে দিয়েছে ‘চরম দারিদ্র’। মার্কিন ‘থিঙ্ক ট্যাঙ্ক’ ব্রুকিংস ইন্সটিটিউশনের এক রিপোর্টে এমনটাই উঠে এল।

মার্কিন রিপোর্টে উঠে এল তথ্য, 'চরম দারিদ্র' প্রায় মুছে দিয়েছে মোদী সরকার

আরও পড়ুন : নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, করবেন একাধিক বৈঠক

লোকসভা নির্বাচনের প্রচারে এটা বিজেপির বড় অস্ত্র হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে কংগ্রেস অবশ্য এই রিপোর্টকে অবাস্তব বলে মনে করছে। কি করে এই সাফল্য পেল ভারত? এর আগে নীতি আয়োগের রিপোর্টেও উঠে এসেছিল এই তথ্য। গত ৯ বছরে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার ওপরে উঠে এসেছে।

poverty 2

গত ৯ বছরে অর্থনৈতিক পুনর্বন্টনে জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। আর তার ফলেই দেশের ‘চরম দারিদ্রে’র হার এখন মাত্র ২ শতাংশ। আগে যা ছিল ১২.২ শতাংশ।  প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্র ২০২২-২৩ অর্থবর্ষে সরকারি খরচের সমীক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিল। আর সেই তথ্য থেকে দেখা গিয়েছিল, ২০১১-১২ সাল থেকে প্রতি বছর মাথাপিছু খরচ বৃদ্ধি পেয়েছে ২.৯ শতাংশ।

মার্কিন রিপোর্টে উঠে এল তথ্য, 'চরম দারিদ্র' প্রায় মুছে দিয়েছে মোদী সরকার
মার্কিন রিপোর্টে উঠে এল তথ্য, ‘চরম দারিদ্র’ প্রায় মুছে দিয়েছে মোদী সরকার

মার্কিন রিপোর্টে উঠে এল তথ্য, ‘চরম দারিদ্র’ প্রায় মুছে দিয়েছে মোদী সরকার

আর সেক্ষেত্রে শহরের বৃদ্ধি (২.৬ শতাংশ) থেকে গ্রামের বৃদ্ধি (৩.১ শতাংশ) উল্লেখযোগ্য ভাবেই বেশি।তবে কংগ্রেসের অবশ্য দাবি, রিপোর্টটি বাস্তব ছবি তুলে ধরছে না। কেননা মোদি সরকার ৮১ কোটি মানুষকে বিনামূল্য রেশন দিচ্ছে। যা এই রিপোর্টের পরিপন্থী। কেননা রিপোর্ট সত্যি হলে খুব বেশি ৭ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া যেত। তবে এই রিপোর্টে কার্যত স্বস্তিতে পদ্ম শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর