দল ছাড়ছেন তাপস রায়! কী জানালেন তৃণমূল বিধায়ক

T|apas Roy: উল্লেখ্য গত শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে তাপস রায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগে ডামাডোল তৃণমূল শিবিরে। গতকাল বিকেলে হটাৎ খবর ছড়িয়ে পর যে তৃণমূল ছাড়তে পারেন বরানগরের বিধায়ক তাপস রায়! সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর বাড়িতে ইডি পাঠানোর নেপথ্যে সুদীপের মদত ছিল বলে অভিযোগও জানান।

আরও পড়ুন: বিজেপিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়? অধিকারী-গড় থেকে তাঁকে প্রার্থী করতে পারে গেরুয়া দল!

tapas1

পাশাপাশি, সুদীপের বিজেপি যোগ নিয়েও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। আর আজ সেই নিয়ে মুখ খুললেন তাপস বাবু। তিনি এক বাংলা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, “কোনও কিছু লুকোনোর নেই। যদি কিছু করি, সেটা সকলকে জানিয়েই করব”।

tapas2

উল্লেখ্য গত শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে তাপস রায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন, তিনি বলেন, “উত্তর কলকাতায় প্রার্থী হিসেবে আমার নাম উঠে আসছে। আমি যাতে টিকিট না পাই, তাই আমার বাড়িতে ইডি ঢোকাচ্ছে। রাজ্যসভা, লোকসভা, রাজ্য মন্ত্রিসভার অন্তত ৪০ জন আমাকে এই কথা বলেছে”।

এর পরেই তৃণমূলের অন্দরে শুরু হয় জল্পনা। যে দল ছাড়তে পারেন এই বিধায়ক। তাপস বাবুর ঘনিষ্ঠ সূত্রের খবর, আজ সোমবার দুপুরে বিধানসভায় গিয়ে তাপস বিধায়ক পদে ইস্তফা দিতে পারেন। ঘনিষ্ঠমহলে তিনি রবিবারেই জানিয়ে দিয়েছেন, তৃণমূল আর করবেন না! তৃণমূল আর করা যাচ্ছে না!

দল ছাড়ছেন তাপস রায়! কী জানালেন তৃণমূল বিধায়ক

tapas3

উল্লেখ্য,তাঁর অভিমান ভাঙাতে রবিবার গিয়েছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক। সোমবার সকালে যাচ্ছেন রাজ্যের অপর মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এই অনুরোধ-এর ঢেউয়ের মুখে তাপস তাঁর ইস্তফার সিদ্ধান্তে অনড় থাকবেন কি না, সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন