এখন শীতকাল। আর শীতকালে পিকনিক হবে না তা আবার হয় নাকি! তবে পিকনিকে সেই একঘেয়ে চিকেন খেতে আর ভাল লাগে নাকি। তবে চিকেন ছাড়া পিকনিকও জমে না। তাই চিকেনের ঝোল কে না বলতে হবে না। বানিয়ে ফেলুন একটু অন্য স্বাদের চিকেনের ঝোল। দেখুন রেসিপি।

আরও পড়ুনঃ সপ্তাহের ক্লান্তি দূর করতে বাড়িতেই বানান অ্যালকোহল আইসক্রিম
উপকরণ
চিকেন
নুন
হলুদ

লঙ্কা
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
টক দই
তেল
বিরিয়ানি মশলা
মিট মশলা
পেঁয়াজ
শীতকালে মানেই পিকনিক, বানিয়ে ফেলুন এই রেসিপিটি

উপকরণ
প্রথমে একটি কড়াই নিয়ে নিন। এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিন। তেল ভাল করে গরম করে দিন। এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ ভাল করে ভেঁজে নিন। পেঁয়াজ ভাল করে ভেঁজে ভেঁজে বাদামী হয়ে গেলে। তার মধ্যে মাংস দিয়ে দিন। এরপর মাংসটা ভাল করে পোড়া পোড়া ভাবে ভেজে নিন, এরপর একে একে সমস্ত মশলা দিয়ে দিন। এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিন। এবং ভাল করে কষিয়ে নিন। ওপরে অল্প গরম মশলা ছড়িয়ে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল ভিন্ন স্বাদের চিকেনের ঝোল।



