Alcohol Ice Cream: সপ্তাহের ক্লান্তি দূর করতে বাড়িতেই বানান অ্যালকোহল আইসক্রিম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছুটির দিন মানেই একটু অন্য আমেজ থাকবে, সপ্তাহজুড়ে সমস্ত ক্লন্তিকে দূরে সরিয়ে নিজেকে রিলাক্স করার দিন হয় এই ছুটির দিনটি। এই দিনে বদলে যায় বাড়ির খাওয়ারের স্বাদও। সেই একই সাদামাটা, রেগুলার আইসক্রিম খেয়ে কি বোর হয়ে গিয়েছেন! আজ, রোববার একটু আলাদা রকমের কিছু চেখে দেখতে মন চাইছে! এমন কিছু যা আর পাঁচটা খাবারের থেকে একটু আলাদা।

আরও পড়ুনঃ নোটবন্দির পর বিপুল টাকা বদল করেন প্রভাবশালীরা, সেদিকেই নজর ইডির

এদিকে আবার একটিমাত্র ছুটির দিনে বাড়ির বাইরে যেতেও মন চাইছে না! আমরা দিচ্ছি মুশকিল আসানের ফর্মুলা। রোববারে ঝেড়ে ফেলুন শরীরের সারা সপ্তাহের ক্লান্তি। তার জন্য আজ আর কোনও পানশালায় যাওয়ার দরকার নেই। একটা দিন বাড়িতেই বানিয়ে দেখুন অ্যালকোহল আইসক্রিম। একদিকে অ্যালকোহলের মেজাজ, অন্যদিকে আইসক্রিমের স্বাদ। সব মিলিয়ে রোববারকে করে তুলুন জমজমাট।

সপ্তাহের ক্লান্তি দূর করতে বাড়িতেই বানান অ্যালকোহল আইসক্রিম
সপ্তাহের ক্লান্তি দূর করতে বাড়িতেই বানান অ্যালকোহল আইসক্রিম

কফি এবং টেকিলা :- রোববার ছুটির দিনে অনেকেই অলস বোধ করেন। এই অলসতা কাটানোর জন্য এই আইসক্রিম দারুন। কফি এবং টাকিলার এই মিশ্রণ আপনাকে রিচার্জ করে দিতে পারে।

সপ্তাহের ক্লান্তি দূর করতে বাড়িতেই বানান অ্যালকোহল আইসক্রিম
সপ্তাহের ক্লান্তি দূর করতে বাড়িতেই বানান অ্যালকোহল আইসক্রিম

লেবু এবং ভদকা :- চিরন্তন কম্বো, তাই না? আপনি লেমন আইসক্রিম পছন্দ করলে সঙ্গে কিছুটা ভদকা মেশানোর চেষ্টা করুন। অসাধারণ স্বাদ হতে পারে এই কম্বোর।

সপ্তাহের ক্লান্তি দূর করতে বাড়িতেই বানান অ্যালকোহল আইসক্রিম

সপ্তাহের ক্লান্তি দূর করতে বাড়িতেই বানান অ্যালকোহল আইসক্রিম
সপ্তাহের ক্লান্তি দূর করতে বাড়িতেই বানান অ্যালকোহল আইসক্রিম

চকোলেট এবং রাম :- স্বীকার করুন বা না-ই করুন, কমবেশি আমরা অনেকেই এই কম্বো পছন্দ করি। এটি খুবই কমন একখানা কম্বো। একটুখানি রাম-এর সঙ্গে আইসক্রিম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত