সপ্তাহের প্রথম দিন, সোমবার। অফিসে বসের মুখ ঝামটা, সহকর্মীর সহানুভূতি, কিংবা প্রেমের চমক—কোন রাশির জন্য কী অপেক্ষা করছে আজ? দেখে নিন আজকের বিস্তারিত রাশিফল এক নজরে।
মেষ (Aries):


কুসঙ্গ থেকে দূরে থাকুন, কারণ লোকেরা আপনার দুর্বলতা কাজে লাগাতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে ভ্রমণ বাতিল হতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ হবে।
বৃষ (Taurus):
বাতের যন্ত্রণা বাড়তে পারে। তবে প্রেমে আনন্দ আর পাওনা আদায়ে সুবিধা মিলবে। বন্ধুদের কাছ থেকে উপকার পেতে পারেন।


মিথুন (Gemini):
ভ্রমণের খরচ বাড়বে, পিঠের যন্ত্রণা বাড়তে পারে। তবে সেবামূলক কাজে সম্মান ও ব্যবসায়ে আয় বৃদ্ধি নিশ্চিত।
কর্কট (Cancer):
চুরির আশঙ্কা রয়েছে, সাবধান থাকুন। দাম্পত্য কলহ ও মানসিক চাপ বাড়তে পারে। সন্তানের সুখে আনন্দ পাবেন।
সিংহ (Leo):
চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। প্রেমে সাহস নিয়ে এগোতে পারেন। তবে মহাজনের সঙ্গে ব্যবসায়িক তর্ক এড়ানোই ভালো।
কন্যা (Virgo):
কাজের চাপ বাড়বে, পেটের সমস্যা হতে পারে। চাকরি প্রার্থীদের জন্য সুযোগ আসতে পারে। আচরণে পরিবারের প্রশংসা অর্জন করবেন।
তুলা (Libra):
ব্যয় বাড়বে, দুর্ঘটনার আশঙ্কা আছে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কে সুনাম পাবেন। স্ত্রীর কারণে মানসিক চাপ আসতে পারে।
বৃশ্চিক (Scorpio):
সমাজে সম্মান বাড়বে, ব্যবসায় লাভের সম্ভাবনা। তবে শরীর ও পড়াশোনায় কিছু সমস্যার আশঙ্কা রয়েছে।
ধনু (Sagittarius):
সংসারে চাপ বাড়বে, প্রেমে অভিমান হতে পারে। চাকরিতে উন্নতি হবে। আগুন বা ঝগড়ায় সতর্ক থাকুন।
মকর (Capricorn):
ব্যবসায় লাভ হবে, তবে প্রেমে বিভেদ দেখা দিতে পারে। শরীর খারাপ হতে পারে, ব্যয়ও বাড়বে।
কুম্ভ (Aquarius):
চিকিৎসার খরচ বাড়বে। সঙ্গীতে সাফল্য আসতে পারে। পরিবারে সুখবর মিললেও মানসিক চাপ থাকবে।
মীন (Pisces):
গাড়ি সাবধানে চালান, শরীর খারাপ হতে পারে। প্রেমে আনন্দ, কিন্তু পরিবারের মধ্যে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
আপনার রাশি অনুযায়ী দিনটা কীভাবে কাটবে জেনে নিলে অনেক সিদ্ধান্ত সহজ হবে। অফিস হোক বা বাড়ি, আজ কোন রাশির ভাগ্যে সুখ, আর কার জন্য সতর্কতা—তা জানা থাকলে আপনি এগিয়ে থাকবেন।







