Chandrayaan 3: ২৩শে অগাস্ট বিকাল ৫টা ৪৭ মিনিটে মহেন্দ্রক্ষণ, চাঁদের মাটিতে নামতে তৈরি চন্দ্রযান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাঁদের কক্ষপথে সফল প্রবেশের পর চাঁদের মাটির পরিষ্কার ছবি তুলে পাঠিয়েছে চন্দ্রযান ৩। চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ এর সফল অবতরণের অপেক্ষা করছে ইসরো। জানা গিয়েছে, আগামী ২৩শে অগাস্ট, বিকাল ৫টা ৪৭ মিনিটে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করতে পারে চন্দ্রযান ৩। তবে অগাস্ট মাসে অবতরণ না করতে পারলে, সেপ্টেম্বর মাসে চন্দ্রযান-৩ এর অবতরণ করানো হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ দ্বিতীয় কক্ষপথও পেরোল চন্দ্রযান-৩, চাঁদের দেশ আর মাত্র ১ হাজার কিমি

চাঁদের মাটিতে অবতরণ করতে যাবতীয় ব্যর্থতা মোকাবিলার জন্য প্রস্তুত চন্দ্রযান-৩। মঙ্গলবার এক স্বেচ্ছাসেবীর সংস্থার আয়োজিত ‘চন্দ্রযান-৩: ভারত’স প্রাইড স্পেস মিশন’ শীর্ষক একটি প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন ইসরোর প্রধান এস সোমনাথ। সেখানে তিনি জানান, চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমকে এমন ভাবেই তৈরি করা হয়েছে যে তার সমস্ত সেন্সর-সহ দু’টি ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও ২৩ অগাস্ট সেটি চাঁদের মাটিতে অবতরণ করতে পারবে।

chandrayaank

যদি সব কিছু ব্যর্থ হয়, সমস্ত সেন্সর অকেজো হয়ে পড়ে, কোনও কিছুই কাজ না করে, তা হলেও বিক্রম অবতরণ করতে পারবে। এভাবেই এর নকশা তৈরি করা হয়েছে। তবে তার প্রোপালশন সিস্টেম ঠিকমতো কাজ করতে হবে।’

২৩শে অগাস্ট বিকাল ৫টা ৪৭ মিনিটে মহেন্দ্রক্ষণ, চাঁদের মাটিতে নামতে তৈরি চন্দ্রযান

chandrayan 1

ইসরো প্রধান বলেন, ‘যথাসময়ে বিক্রমের দু’টি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিলেও যাতে সেটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে সক্ষম হয়, তা-ও নিশ্চিত করতে পেরেছি আমরা। মহাকাশযানটির যাতে জ্বালানী কম খরচ হয়, চাঁদের থেকে এর দূরত্ব ঠিক থাকে তাঁর অঙ্ক এবং যাবতীয় মাপ যাতে ঠিক থাকে, তা নিশ্চিত করাও আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল।’

২৩শে অগাস্ট বিকাল ৫টা ৪৭ মিনিটে মহেন্দ্রক্ষণ, চাঁদের মাটিতে নামতে তৈরি চন্দ্রযান
২৩শে অগাস্ট বিকাল ৫টা ৪৭ মিনিটে মহেন্দ্রক্ষণ, চাঁদের মাটিতে নামতে তৈরি চন্দ্রযান

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অর্থাৎ ইসরো চেয়ারম্যান এস সোমনাথ সোমবার বলেন, চন্দ্রযান-৩ ভাল অবস্থায় রয়েছে। এখন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়টি হবে কক্ষপথ নির্ধারণ প্রক্রিয়া। এই মহাকাশযানটি ১০০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে চাঁদের কাছাকাছি যেতে শুরু করবে। ইসরো চেয়ারম্যান সোমনাথ সংবাদসংস্থা, “আমরা ১০০ কিলোমিটার পর্যন্ত কোনও অসুবিধা দেখছি না। তবে একটি সমস্যা হচ্ছে, পৃথিবী থেকে চাঁদের কোথায় অবস্থান করবে সেটা নির্ধারন করার বিষয়ে। এই পরিমাপটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিমাপ। আমরা এটিকে কক্ষপথ নির্ধারণ প্রক্রিয়া বলতে পারি। সঠিক হলে বাকি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর