নজরবন্দি ব্যুরো: শনিবারই চাঁদের কক্ষপথে প্রবেশ করে গিয়েছিল চন্দ্রযান-৩। তারপর সেখান থেকে ধীরে ধীরে চাঁদকে প্রদক্ষিণ করতে করতে এই মহকাশযান চাঁদের বুকে অবতরণ করবে। গত রবিবার রাতে এক বড় আপডেট দিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো।
আরও পড়ুনঃ পদবি বিতর্কের পর এবার ফ্লাইং কিস বিতর্কে রাহুল গান্ধী, অভিযোগ স্মৃতি ইরানির
চাঁদের কক্ষপথের প্রথম পরীক্ষায় একেবারে ফুল মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে চন্দ্রযান-৩। এর পরের পরীক্ষা ছিল আজ ৯ অগাস্ট। আর সেই পরীক্ষায় সসন্মানে উত্তরণ হল চন্দ্রযান-৩ এর। জানা গিয়েছে বুধবার দুপুরে দ্বিতীয় কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চাঁদ থেকে চন্দ্রযান-৩-এর দূরত্ব এখন মাত্র ১,৪৩৭ কিলোমিটার।

বুধবার দুপুরে ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে, চাঁদের আরও কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। তার কক্ষপথ আরও কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাকাশযানটি ১৭৪ কিমি X ১৪৩৭ কিমি কক্ষপথে অবস্থান করছে। চাঁদে পৌঁছতে মোট পাঁচ বার চন্দ্রযান-৩-এর কক্ষপথ পরিবর্তন করানোর পরিকল্পনা করেছে ইসরো।
দ্বিতীয় কক্ষপথও পেরোল চন্দ্রযান-৩, চাঁদের দেশ আর মাত্র ১ হাজার কিমি

তার মধ্যে প্রথম বারের কক্ষপথ বদল হয়েছিল গত রবিবার। তার পর বুধবার দ্বিতীয় কক্ষপথটিও পেরিয়ে গেল ইসরোর চন্দ্রযান। এর পর আগামী ১৪ অগস্ট পরবর্তী কক্ষপথ পরিবর্তন করাবে ইসরো। মিশন সফল করতে বার বার পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। যাতে কোনও ফাঁকফোকড় থেকে না যায়। সব মিলিয়ে তাই এবার চন্দ্রযান-৩ মিশনের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী ইসরো।




