Panchayat Election: বোমাবাজির পর হুমকি চিঠি! চন্দ্রকোণায় নাজেহাল সিপিএম প্রার্থী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসার ঘটনা অব্যাহত। মনোনয়ন জমা থেকে স্ক্রুটিনি- প্রতিটি পর্বেই ঘটেছে বেলাগাম সন্ত্রাস। এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়তের রাধাবল্লভপুর সংসদের সিপিআই (এম) প্রার্থী পম্পা দাসের বাড়ির বাইরে ফেটেছে একের পর এক বোমা। এসে পৌঁছেছে হুমকি চিঠিও! এই ঘটনার নেপথ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ বাম সংগঠনের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন: বিদেশ বিভূঁইয়ে বসে মনোনয়ন জমা! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা হাইকোর্টে

জানা গিয়েছে, চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়তের রাধাবল্লভপুর সংসদের প্রার্থী হলেও পম্পা দাস বর্তমানে থাকেন তাঁর বাপের বাড়ি চন্দ্রকোণা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে। সেখানেই রাতের বেলা লাগাতার বোমাবর্ষণ করে একদল দুষ্কৃতী। জায়গাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়াতে সময় লাগেনি। এরপর হুমকি চিঠিও পেয়েছেন পম্পা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দ্রকোণা থানার পুলিশ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কাউকে গ্রেফতার কড়া হয়নি।

WhatsApp Image 2023 06 22 at 1.53.20 PM

 

কী লেখা ছিল ওই হুমকি চিঠিতে? চিঠিটি মূলত পম্পা দাসের মাকে উদ্দেশ্য করে লেখা। সেখানে লেখা হয়েছে, “চায়না, তোমার মেয়েকে সাবধান করে দাও, যে জায়গাটায় গিয়েছে, এই জায়গা থেকে সরে আসতে বলো কালকের মধ্যে। ভবিষ্যতে তোমার ভীষণ ক্ষতি হতে পারে। তোমার নাতি ও মেয়ের কোনও ক্ষতি হোক আমরা চাই না। আমরা চাইনা তোমাদের চারজনের মধ্যে একজনের জীবন হারাক। যে ব্যবসা করে খাচ্ছ তেমন ব্যবসা করে খাও, সুখে থাকবে। যে রাস্তায় গিয়েছে ওই রাস্তা থেকে সরে আসতে বলো নইলে আমাদের থেকে কেউ খারাপ হবে না।” চিঠির শেষ প্রেরক সম্পর্কে কিছুই লেখা নেই।

বোমাবাজির পর হুমকি চিঠি, চন্দ্রকোণায় নাজেহাল সিপিএম প্রার্থী
বোমাবাজির পর হুমকি চিঠি

পম্পা দাসের কথায়, “রাত বারোটার দিকে বাড়ির সামনে খুব জোরে বোমা ফাটে। প্রথমে খুব ভয় পেয়ে যাই। এরপর মিনিটে মিনিটে বোমার আওয়াজ আসতে থাকে। পড়ে সাহস করে বাইরে বেরিয়ে দেখি বাড়ির বাইরে হুমকি চিঠি পড়ে রয়েছে। আমার মনে হয় তৃণমূলই এসব করছে”।

বোমাবাজির পর হুমকি চিঠি! চন্দ্রকোণায় নাজেহাল সিপিএম প্রার্থী

বোমাবাজির পর হুমকি চিঠি, চন্দ্রকোণায় নাজেহাল সিপিএম প্রার্থী
বোমাবাজির পর হুমকি চিঠি, চন্দ্রকোণায় নাজেহাল সিপিএম প্রার্থী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর