নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে সাউদাম্পটনে। ঠিক ছিল লর্ডসেই হবে টেস্টের নতুন লর্ডের সিংহাসনে আরোহনের ক্ষেত্র। তবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে অন্য ভেন্যুতে।
আরও পড়ুনঃ নীল বাড়ির লড়াইয়ে ৪৮ ঘণ্টার ব্যবধানে মনোনয়ন জমা করবেন দুই হেভিওয়েট মমতা-শুভেন্দু।


উল্লেখ্য আই সিসি প্রকাশিত তালিকা থেকে দেখা গিয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড ঐতিহাসিক লর্ডসের মাঠে । তবে আইসিসি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ,ব্রিটেনের করোনা পরিস্থিতির গভীরতা বাড়ায় শিগ্রই জানিয়ে দেওয়া হবে কোন মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল।
অপরদিকে এক প্রথম সারির ইংরেজি সংবাদ মাধ্যমে মহারাজ জানিয়ে দেন করোনা পরিস্থিতির কারণে লর্ডসে ফাইনাল খেলা হবে না। সাউদাম্পটনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনালে থাকার পরিকল্পনা রয়েছে। ফাইনাল সাউদাম্পটনেই হচ্ছে। বহুদিন আগেই এটা ঠিক হয়ে গিয়েছিল।







