নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই বঙ্গে হু হু করে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই বইছে লু। বেশ অনেকদিন ধরেই বৃষ্টির দেখা নেই। পাখা ছাড়া এক মুহূর্ত ও থাকা যাচ্ছে না। আর এই তীব্র গরম সামাল দিতেই কুলার, এসি কেনার হিড়িকও বেড়েছে। যার দরুন ওভারলোডিংয়ের জেরে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। আর এই অত্যাধিক গরমের মধ্যেই কলকাতা সহ একাধিক জেলায় দফায় দফায় লোডশেডিং এর কারণে বেজায় ক্ষুব্ধ আমজনতা।
আরও পড়ুন: দলকে অমান্য করে আপের নামে মনোনয়ন জমা! আইনি পদক্ষেপের পথে কেজরীওয়ালের দল
এককেই তো গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। তার ওপর এই প্রচণ্ড গরমে বিদ্যুৎ পরিষেবা না পাওয়ায় CESC-কে কাঠগড়ায় তুলছেন গ্রাহকরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের রোষের মুখে বিদ্যুৎ বণ্টন সংস্থা CESC।. এই পরিস্থিতিতে আমজনতার কাছে বিশেষ আর্জি জানাল CESC। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে শনিবার বিবৃতি জারি করে বিদ্যুৎ বণ্টন সংস্থা। CESC এর পক্ষ থেকে জানানো হয়ে যে, “কলকাতা সহ একাধিক জেলা অপ্রত্যাশিত এক তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে। সেই কারণেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে।”

বিদ্যুৎ বণ্টন সংস্থা আরও জানায়, বিগত বহু বছর ধরেই CESC সফল ভাবেই বিদ্যুতের চাহিদা মিটিয়ে এসেছে। আর তার পাশাপাশি ১৬ জুন বিদ্যুতের সর্বকালীন রেকর্ড চাহিদা ২ হাজার ৬০৬ মেগাওয়াটও আমরা সরবরাহ করতে সক্ষম হয়েছি। কিন্তু এই পরিস্থিতিতে লোড বেশি হয়ে যাওয়ার ফলে মাঝে মধ্যেই বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। তাই আমরা আমাদের সমস্ত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি যে, আপনাদের এয়ার কণ্ডিশনারগুলিকে প্রয়োজন অনুসারে ব্যবহার করুন। এর ফলে আমাদের বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামোর উপর মাত্রাতিরিক্ত ওভারলোডিং নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”

উল্লেখ্য, অত্যধিক গরমের মধ্যেই কলকাতা-সহ রাজ্যজুড়ে দফায় দফায় লোডশেডিং। গরমে রীতিমত হায়রানির শিকার হচ্ছেন মানুষ। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ বণ্টন সংস্থা CESC কে কটাক্ষ করতে ছাড়ছেন না আমজনতা। অন্যদিকে, রাজনৈতিক মহলেও বিদ্যুৎ বিভ্রাট নিয়ে চলছে জোর চর্চা। এই নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “আবারও তৃণমূলের মিথ্যা ধরা পড়ে গেল। জেলা ছেড়ে দিন, কলকাতার বুকে লোডশেডিং চলছে। মানুষ রাতে ঘুমোতে পারে না। পশ্চিমবঙ্গকে রাস্তায় বসিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”
অত্যাধিক গরমে প্রায়শই মিলছে না বিদ্যুৎ পরিষেবা, আমজনতার কাছে বিশেষ আর্জি জানাল CESC




