নজরবন্দি ব্যুরোঃ ফের বিপাকে আলাপন, শেষ হয়েও যে এখনো আলাপন অধ্যায় শেষ হয়নি তা বোঝা গেল আজ কেন্দ্র থেকে ফের চিঠি আসার পর। গত কয়েকদিনে রাজ্যে প্রবল চর্চার সাথে বয়ে গেছে আলাপন চ্যাপ্টার। রাজ্য থেকে কেন্দ্র, বিতর্ক থেকে বাদানুবাদ কেন্দ্রীভূত হয়েছে বাংলার প্রাক্তন মুখ্যসচিব এবং বর্তমান মুখ্যমন্ত্রীর মুখ্য-উপদেষ্টাকে ঘিরে।
আরও পড়ুনঃ চতুর্দিকে আশঙ্কা করোনার থার্ড ওয়েভের, বাচ্চাদের বিশেষ যত্ন নিতে বললেন মমতা
দিন কয়েক আগেই নবান্নর সভা ঘর থেকে মমতা বলেছিলেন, আলাপন চ্যাপ্টার ইজ ওভার নাও’। তার পর কেন্দ্র থেকে এক’দুই চিঠি এবং বাংলা থেকে তার জবাব গেলেও কদিন মোটামোটি চাপা ছিল এই ইস্যু। দিন কয়েক আগেই মাতৃহারা হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব।
সেসবের মাঝেই আজ ফের কেন্দ্র থেকে চিঠি এসচেহে আলাপনের নামে। অভিযোগ শৃঙ্খলা ভঙ্গ করেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অল ইন্ডিয়া সার্ভিস রুলসের ৮ নম্বর ধারা অনুযায়ী তাঁকে শোকজ করে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর। বলা হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে চিঠির জবাব দিতে হবে তাঁকে।
ফের বিপাকে আলাপন, আলাপন ইস্যুর সূত্রপাত গতমাসে। ইয়াস ক্ষতি পরিদর্শনে দেশের প্রধানমন্ত্রী রাজ্যে এসেছিলেন, কিন্তু রাজ্যের মূখ্যসচিব তাঁর বৈঠকে উপস্থিত না থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন অন্য স্থান পরিদর্শনে। সেই থেকেই শুরু আলাপন টানাপোড়নের। প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থেকে নিয়ম ভেঙ্গেছেন তিনি, এই মর্মে জলে বিস্তর জলঘোলা, আলাপনের দিল্লি বদলি, চাকরি থেকে ইস্তফা এবং আগামী তিন বছরের জন্য তাঁকে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ্য-উপদেষ্টা হিসেবে নিয়োগ।
কয়েকদিনের মাথায় সবকিছু ঘটার পর খোদ মমতা জানিয়েছিলেন আলাপন চ্যাপ্টার ইস ওভার নাও। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে যোগ দিয়ে কাজ করছিলেন তিনি। তবে কিছুদিনের বিরতিতে ফের চিঠি এসেছে কেন্দ্র থেকে। শকজ চিঠির সঙ্গে কেন্দ্রীয় কর্মীবর্গের তরফে সাফ জানানো হয়েছে বলা হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে চিঠির জবাব দিতে হবে তাঁকে। জবাব না গেলে এক তরফা সিদ্ধান্ত নেবে কেন্দ্র।



