নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাট ঘটনায় রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, ৭২ ঘন্টার মধ্যে দিতে হবে জবাব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুনঃ Suvendu Adhikai on Rampurhat: আরও একটি ছোট আঙারিয়া, কেন্দ্রীয় তদন্তের দাবী শুভেন্দুর


মঙ্গলবার রামপুরহাটের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দখা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রিপোর্ট তলব করা হয়েছে।এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর সুকান্ত মজুমদার বলেন, উনি আশ্বস্ত করেছেন, ৭২ ঘণ্টার মধ্যে উনি রিপোর্ট নেবেন। এরপর কেন্দ্রের অফিসারদের পাঠাবেন। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেই থাকে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থতি খতিয়ে দেখার জন্য বিশেষ টিম উপস্থিত হবে।
উল্লেখ্য, রামপুরহাটের ঘটনায় শুরু থেকেই সরব হয়েছে বিজেপি। কেন্দ্রের হস্তক্ষেপের দাবীতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিজেপি বিধায়করা। মঙ্গলবার বিধানসভা থেকে রাজভবন যান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়কের একটি দল। এই মুহুর্তে দার্জিলিংয়ে রাজ্যপাল উপস্থিত থাকার কারণে ভার্চুয়ালি হবে বৈঠক।
রামপুরহাট ঘটনায় রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, জানালেন সুকান্ত

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছে আইনশৃঙ্খলার এডিজি জ্ঞানবন্ত সিং। অন্যান্য অফিসারদের মধ্যে রয়েছেন, মীরজ খালিদ, সঞ্জয় সিং ওসিকে ক্লোজড করা হয়েছে। এসডিপিওকে অপসারিত করা হয়েছে।









