নজরবন্দি ব্যুরো: গোটা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মারণ ভাইরাস করোনা। সংক্রমণ রুখতে ফের লকডাউনের পথে হেঁটেছে বাংলা সহ বেশ কয়েকটি রাজ্য। কোথাও সম্পুর্ণ লকডাউন আবার কোথাও আংশিক লকডাউন জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিও উদ্বেগজনক।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় চলে গেল ১৫৭ টি প্রাণ, বাংলায় নতুন আক্রান্তের থেকে সুস্থ হলেন বেশি!


কোভিড থেকে রেহাই পেতে টিকাকরণের দিকে জোড় দিতে বলছে বিশেষজ্ঞরা। কিন্তু ভ্যাকসিনের অভাবে কার্যত ব্যাহত টিকাদান প্রক্রিয়া। এর জন্য কেন্দ্র সরকারকেই দোষারোপ বিজেপি বিরোধী রাজনৈতীক দল গুলি। তাদের কথায় করোনা মোকাবিলায় মোদি সরকার ব্যার্থ।
রাজ্য সরকারগুলি দ্রুত টিকা সরবরাহের জন্য বারংবার কেন্দ্রের কাছে আবেদনও জানিয়েছে।এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে বড়সড় ঘোষণা করে দিল কেন্দ্র। আগামী ১৫ জুনের মধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মোট ৫ কোটি ৮৬ লক্ষ ২৯ হাজার ভ্যাকসিনের ডোজ দেবে কেন্দ্র।
শুধু তাই নয়, রাজ্যগুলির উপর পালটা চাপ বাড়াতে দ্রুত আগামী ১৫ জুন পর্যন্ত টিকারকরণের রূপরেখা তৈরি করে ফেলার নির্দেশ দিয়েছে সরকার।









